Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মানবিকতা রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫
প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মানবিকতা রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম, মানবিকতা ও ডায়নামিক নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি। যা দেশকে দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করছেন। তিনি জনগণের প্রতি মমত্ববোধ, দুর্নীতি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিদেশ সফরের নামে অর্থ অপচয় বন্ধ করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনগণ এমন নির্মোহ, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন প্রধানমন্ত্রী আর পায়নি।

খন্দকার মারুফ আজ রবিবার দাউদকান্দি পৌর সদরে ‘কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের’ দেশবিরোধী নানা চক্রান্ত ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দি পৌর সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে। দাউদকান্দি পৌর বিএনপি এই মিছিলের আয়োজন করেছে।

সমাবেশে খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। তিনি রাষ্ট্রের ব্যয় হ্রাসের জন্য নির্ধারিত ৯ দিনের সফর ৪দিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তিনি সেখানে সংবর্ধনা গ্রহণ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যয় সংকোচন করছেন। ঘুষ, দুর্নীতি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ফলে তার গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তার জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ দেখে মানুষ অনেক খুশি।

তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদেশ সফরে সরকারি অর্থব্যয়ে রাজসিক আয়োজনে সফর সঙ্গীদের বিশাল বহরকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর সীমিত আয়োজন, রাষ্ট্র পরিচালনায় সংযম ও দায়িত্ববোধ এক ভিন্নমাত্রার রাজনৈতিক সংস্কৃতির বার্তা বহন করছে।

খন্দকার মারুফ বলেন, তারেক রহমানের মতো একজন মানবিক ও জনবান্ধব সরকার প্রধানের বিরুদ্ধেও বিরোধী জোট কটূক্তি করছে। যা সত্যিই দুর্ভাগ্যজনক। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতারা বিদেশে বসে সন্ত্রাস ও সহিংসতার হুমকি দিচ্ছে। এটি নিন্দনীয় ও দুঃখজনক। রাজনীতি হচ্ছে, শুভবুদ্ধির প্রতিযোগিতা। সহিংস ঘটনা ঘটিয়ে দেশকে অশান্ত করার নাম রাজনীতি নয়।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি প্রতি উদাত্ত আহ্বান জানান।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সাবেক সদস্য সচিব কাউসার আলম সরকার, বিএনপি নেতা আরিফ মাহামুদ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি যুব দলের সদস্য সচিব রোমান খন্দকার ও পৌর যুবদল নেতা আসাদুজ্জামান লিমন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহবায়ক আসিফ কবির প্রমুখ।

ড. খন্দকার মারুফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস