Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদক প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মানার আহ্বান খন্দকার মারুফের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২১:২৫
শেয়ার করুন:
মাদক প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মানার আহ্বান খন্দকার মারুফের

সংগৃহীত ছবি

বিপথগামী যুবসমাজকে আলোর পথে ফেরাতে ইসলামী অনুশাসন মানার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি মন্তব্য করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামী অনুশাসনের গুরুত্ব অপরিসীম। সমাজে শান্তিময় পরিবেশ ফিরিয়ে আনতে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সমাজ গঠন করতে হবে।

আজ শুক্রবার রাতে দাউদকান্দি উপজেলার আটিপাড়া দারুল উলুম নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

ড. খন্দকার মারুফ হোসেন উল্লেখ করেন, মসজিদ ও মাদ্রাসায় আলেমদের বক্তব্য আদর্শবান মানুষ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। ইসলামিক পণ্ডিত ব্যক্তিরা যদি নিয়মিত মাদক ও হারাম বস্তু সম্পর্কে কুরআন-হাদিসের নির্দেশনা উপস্থাপন করেন, তবে মানুষ আরও সোচ্চার হবে।

পবিত্র কুরআনের সূরা মায়েদার ৯০ ও ৯১ নম্বর আয়াতের উল্লেখ করে তিনি ব্যাখ্যা দেন, মদ, জুয়া ও এসব অপবিত্র কাজ শয়তানের তৈরি, যা মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে অবাধে মাদক বেচাকেনা হওয়ার বিষয়টি বেদনাদায়ক বলে তিনি মন্তব্য করেন।

নবী করিম (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি জানান, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম এবং যার বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে, তার অল্প পরিমাণও হারাম। মাদকাসক্তদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি একে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য মারাত্মক অন্তরায় বলে চিহ্নিত করেন।

মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই বিএনপি নেতা। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহীনুর, পৌর যুব দলের আহ্বায়ক শরীফ চৌধুরী, সদস্য সচিব রোমান খন্দকার, বিএনপি নেতা আলী আকবর, ইব্রাহীম খলিল ও ইয়াকুব আলীসহ স্থানীয় নেতারা।

ড. খন্দকার মারুফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির