Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড. খন্দকার মারুফ

তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ

  • প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে দাউদকান্দিতে বিএনপির যৌথসভা
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:১৯
শেয়ার করুন:
তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামীতে দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি দেশ ও জাতির উন্নয়নের স্বপ্নসারথি। বর্তমান জাতীয় রাজনীতিতে তার কোনো বিকল্প নেই। তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দ্রুততম সময়ে বিশ্বে বাংলাদেশ শির উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্য অর্জন ও জনগণের স্বপ্ন পূরণে তার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করছে।

ড. খন্দকার মারুফ আজ সোমবার দাউদকান্দি উপজেলা সদরে নিজ বাসভবন ‘মারুফ ভিলা’ প্রাঙ্গণে দাউদকান্দি উপজেলা, পৌর এবং মেঘনা বিএনপির যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা-১ আসনের ২০ কিমি স্থানে মেঘনা, দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সংবর্ধনা জ্ঞাপনের লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করেছে।

খন্দকার মারুফ বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতি অনেক পিছিয়ে পড়েছে। দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করতে তারেক রহমান অগ্রনায়ক হয়ে রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুত বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি এরই মধ্যে রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন। জনগণ উদ্বেলিত, উচ্ছ্বসিত ও আশাবাদী হয়ে উঠেছে।

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ বিএনপি নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, দাউদকান্দি বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার ও কামাল হোসেন, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীন, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহানউদ্দিন ভূঁইয়া, মেঘনা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, দাউদকান্দি পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর মহিলা দল সভাপতি আইরীন সরকার, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন খন্দকারসহ অঙ্গসংগঠনের নেতারা। কর্মিসভায় খন্দকার মারুফ বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে দেশ ও জনগণের জন্য কাজ করে। জনগণ নিরাপদে সুখ-স্বাচ্ছ্যন্দে জীবনযাপন করতে পারে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করছে। মানুষ এসব গণমুখী কর্মকাণ্ডের সুফল এরই মধ্যে পেতে শুরু করেছে। বিগত আওয়ামী ফ্যাসিস্টের জুলুম-নিপীড়নে জাতি হয়েছিল পথহারা। তারেক রহমান অগ্রপথিক হয়ে জাতিকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।তিনি বলেছেন, দেশের শিশু-কিশোর, যুবকদের মাদক ও জুয়ার নেশাকে ‘না’ বলতে এবং খেলাধুলার দিকে দৃষ্টি ফেরাতে প্রধানমন্ত্রী বিভিন্ন নান্দনিক কর্মসূচি হাতে নিয়েছেন। ফ্যাসিবাদ সরকার পাবলিক পরীক্ষায় পাইকারি হারে পাসের সংখ্যা বাড়িয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমাদের সরকার পাসের হার নয়, শিক্ষার মানোন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সততার রাজনীতি করার জন্য খন্দকার মারুফ নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।যৌথসভায় গৃহীত প্রস্তাবে সিদ্ধান্ত হয়েছে, মেঘনা উপজেলার ভাটের চর, দাউদকান্দি সেতু টোলপ্লাজা, বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর, রায়পুর এবং ইলিয়টগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ বিপুলভাবে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাবেন।

ড. খন্দকার মারুফবিএনপিদাউদকান্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন