Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড. খন্দকার মারুফ

শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২০:০২
শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে ড. খন্দকার মারুফ

দেশের সামগ্রিক অগ্রগতি ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সরকার সর্বদাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দলটি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তখনই সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান সম্পূর্ণ নির্বিঘ্নে ও নিরাপদে পালন করতে পারে।

আজ বুধবার কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের কান্দারগাঁও নূরানী তালিমুল কোরআন দাখিল ও হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ মন্তব্য করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ধর্মীয় নেতা এবং প্রখ্যাত আলেম-ওলামাদের আয়নাঘরে বন্দি রেখে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাদের কারান্তরীণ করে রাখা হয়েছিল। পবিত্র কোরআন তাফসির মাহফিল অনুষ্ঠান করতে না দিয়ে তারা সকল ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে বসবাসের অযোগ্য বানিয়েছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল। স্বল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দূরদর্শী উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং তাকে নিয়ে মানুষ এখন একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার নেতৃত্বে সরকার কাঙ্ক্ষিত উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আর্থিক সচ্ছলতার জন্য দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ভিন্ন ধর্মের পুরোহিত বা ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানি ভাতার ব্যবস্থা করার পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জা নির্মাণ এবং উন্নয়নে প্রচুর অনুদান বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে ড. খন্দকার মারুফ উল্লেখ করেন, চলতি বাজেটেও ধর্মীয় এই খাতগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

বিএনপি নেতা অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকার, মাদ্রাসা কমিটির সভাপতি মো. রেজাউল হক বাবুল ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রীতি ফুটবল প্রতিযোগিতা
এর আগে বিকেলে দাউদকান্দি ক্রীড়া সংস্থার আয়োজনে গৌরীপুর সুবল আফতাব হাইস্কুল মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. খন্দকার মারুফ হোসেন।

মাদক, জুয়াসহ সমাজবিরোধী সকল অশ্লীল কর্মকাণ্ড থেকে ছাত্র ও যুবসমাজকে সুস্থ ধারার জীবনযাপনে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণদের ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান।

দাউদকান্দি ক্রীড়া সংস্থা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রোমান খন্দকার এবং সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় এই খেলায় উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী ও দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মেঘনা উপজেলাড. খন্দকার মারুফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক