Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভূমিমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে রাজশাহীর অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন হবে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২১:১৬
ডিসেম্বরের মধ্যে রাজশাহীর অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন হবে

ছবি: আগামীর সময়

আগামী ডিসেম্বরের মধ্যে রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবে জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ২২ দশমিক ৫ কিলোমিটার বাইপাস সড়ক ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বললেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর শিক্ষানগরী হিসেবে রাজশাহীর অবস্থান ধরে রাখতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন স্থবির থাকা প্রকল্পগুলো পুনরায় চালু করার পাশাপাশি নগরীর অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেছেন, জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ২২ দশমিক ৫ কিলোমিটার বাইপাস সড়কটি আধুনিক ও বিশ্বমানের সড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে তিনটি বহির্গামী ও তিনটি প্রবেশমুখী লেনসহ মোট ছয়টি লেন থাকবে। পাশাপাশি নালার ওপর ফুটপাত, ধীরগতির যানবাহনের জন্য দুটি পৃথক লেন, সড়কের মাঝের বিভাজকে বৃক্ষরোপণ এবং দুই পাশে সবুজায়নের ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগব্যবস্থা ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

০৯ অক্টোবর ২০২৬

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

রাসিকের সাবেক মেয়র ও বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর মেয়াদকালে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান।

২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির আওতায় স্থাপিত তিনটি ভিত্তিপ্রস্তর ফলক ছিল ঘোষপাড়া মোড়, মেডিক্যাল বন্ধগেট মোড় এবং সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে।

একই দিন গোরহাঙ্গা রেলগেট মোড়ে মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান।

এর আগে, ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।

তিনটি উন্নয়ন প্রকল্পের এসব পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক পরবর্তী সময়ে মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপন ও উন্মোচনের মধ্য দিয়ে প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনা হলো।

ভূমিমন্ত্রীরাজশাহীউন্নয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?