ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এই যুদ্ধকে ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরের প্রতিশ্রুতিতেও পরিণত হতে দেওয়া হবে না। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক ব্যবস্থাকে বিপন্ন করছে।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে আমরা এই যুদ্ধকে ১০ বা ১৫ বছরের প্রতিশ্রুতিতে পরিণত হতে দেব না। সত্...