জার্মানদের বলা হতো যন্ত্র। সেই যন্ত্র আর কাজ করছে না। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্নায়ুর চাপ ধরে রেখে যেকোনো সময় ম্যাচের ফল বদলে দেওয়ার জন্য বিখ্যাত থাকলেও সেসব এখন সোনালি অতীত। ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর চাপের মুখে বারবার ভেঙে পড়েছে জার্মানি। টানা দুই বিশ্বকাপে তারা ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে।এবার কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে শুরু করলেও টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বিবর্ণ হয়েছে তারা। প্যারাগুয়ের কাছে তো হেরেই গেল টাইব্রেকারে। অথচ বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এর আগে কখনোই টাইব্রেকারে হারেনি...