Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউক্রেনকে সমর্থন দেওয়ায় 'রুশপন্থী' হ্যাকারদের লক্ষ্যবস্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ২২:৩১
শেয়ার করুন:
ইউক্রেনকে সমর্থন দেওয়ায় 'রুশপন্থী' হ্যাকারদের লক্ষ্যবস্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি

রুশপন্থী হ্যাকাররা ডার্ক ওয়েবে প্রকাশ করেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির ব্যক্তিগত তথ্য। গত শনিবারে নিজের এক্স হ্যান্ডেলে এই দাবি করেছেন তাজানি। ইউক্রেনের প্রতি ইতালি সরকারের সমর্থনের কারণেই এমনটি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এই ঘটনায় তাজানির প্রতি সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পশ্চিমা নেতাদের মধ্যে ইউক্রেনের অন্যতম সমর্থক মেলোনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের গোপনীয় তথ্য বিক্রি করা গুরুতর উদ্বেগের বিষয়।
এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে বিদেশে সাইবার হামলা বা হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ।
আন্তোনিও তাজানি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দায়িত্ব পালন করেন ইতালির উপপ্রধানমন্ত্রীরও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা ও স্বাতন্ত্র্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ায়’ তাকে আক্রমণ করা হয়েছে। হ্যাকাররা তার ও তার পরিবারের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে এবং এসব তথ্যের জন্য অর্থ দিতেও প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগের প্রতিক্রিয়াতেও এসব হামলা চালানো হয়েছে এমন মন্তব্যও করেন তাজানি।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, তাদের দেখা কয়েকটি স্ক্রিনশটে রুশ ফেডারেশনের প্রতি ‘শত্রুভাবাপন্ন ১৮ নাগরিকের’ একটি তালিকায় দেখা গেছে তাজানির ছবি। ওই তালিকায় রয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও।
মন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে, সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের নজরদারির সময় টর নেটওয়ার্কের মাধ্যমে প্রবেশযোগ্য ডার্ক ওয়েবের একটি অংশে এসব তথ্য পাওয়া যায়। এ ঘটনায় আরও তদন্ত চলছে।
এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোকে লেখা এক চিঠিতে তাজানি আগামী সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আলোচ্যসূচিতে হাইব্রিড যুদ্ধ ও ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সাইবার হামলার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের হামলা মোকাবিলায় জি-৭ দেশগুলোর সমন্বিত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

ইতালিপররাষ্ট্রমন্ত্রীআন্তোনিও তাজানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান