রুশপন্থী হ্যাকাররা ডার্ক ওয়েবে প্রকাশ করেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির ব্যক্তিগত তথ্য। গত শনিবারে নিজের এক্স হ্যান্ডেলে এই দাবি করেছেন তাজানি। ইউক্রেনের প্রতি ইতালি সরকারের সমর্থনের কারণেই এমনটি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।এই ঘটনায় তাজানির প্রতি সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পশ্চিমা নেতাদের মধ্যে ইউক্রেনের অন্যতম সমর্থক মেলোনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের গোপনীয় তথ্য বিক্রি করা গুরুতর উদ্বেগের বিষয়।এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। রাশিয়া বরাবরই অস্বী...