Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অবশেষে জিতল মানচিনির ইতালি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭
অবশেষে জিতল মানচিনির ইতালি

তুরস্কের বিপক্ষে গোল করে ইতালির মাইকেল কায়োদের (ডানে) উল্লাস সঙ্গে তোনালি

রবার্তো মানচিনির ইতালির দ্বিতীয় অধ্যায়ের শুরুটা ছিল হতাশার। বেলজিয়ামের কাছে হেরে গিয়েছিল তার দল। গত সোমবার দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেশনস লিগে ইতালি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তুরস্ককে। অন্য ম্যাচে জিনেদিন জিদানের ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে বেলজিয়ামকে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা ফ্রান্সের হয়ে ৮৮ মিনিটে একমাত্র গোলটি মাইকেল ওলিসের। প্রথম ম্যাচের একাদশ থেকে বেলজিয়ামের বিপক্ষে ৯টি পরিবর্তন নিয়ে খেলে ফ্রান্স বোঝাল, সঠিক কক্ষেই আছে তারা।

তুরস্কের মাঠে নিজেদের হারিয়ে ফেলা ইতালি ফিরেছে ছন্দে। দলের হয়ে একটি করে গোল আলেসান্দ্রো বাস্তোনি, দাভিদে ফ্রাত্তেসি, মাইকেল কায়োদে ও ফ্রান্সিসকো এসপোসিতোর। আগের ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন এনে শুরু থেকে আক্রমণাত্মক ছন্দে দলকে খেলান মানচিনি। তাতে ২৭ মিনিটেই তারা পেয়ে যায় ৩ গোল।

নবম মিনিটে কর্নারে তুরস্কের রক্ষণ বল বিপদমুক্ত করতে না পারায় জোরালো শটে বাস্তোনি এগিয়ে দেন ইতালিকে। ২২ মিনিটে ব্যবধান ২-০ করেন দাভিদে ফ্রাত্তেসি। ২৭ মিনিটে এসপোসিতোর অ্যাসিস্টে ইতালিকে ৩-০’তে এগিয়ে দেন অভিষিক্ত মাইকেল কায়োদে। ৪৭তম মিনিটে তুরস্কের হয়ে এক গোল ফেরান বারিস ইলমাজ। এর ৩ মিনিট পর নিকোলো কামবিয়াঘির শট গোলপোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে মাথা ছুঁইয়ে ব্যবধান ৪-১ করেন এসপোসিতো। ইতালির হয়ে এই ম্যাচে একসঙ্গে নামেন ফ্রান্সিসকো এসপোসিতো ও তার ভাই সেবাস্তিয়ানো এসপোসিতো। ইতালির হয়ে একই ম্যাচে মাঠে নামা ভাইদের তালিকায় তারা চতুর্থ। এই কীর্তি আগে ছিল আলদো ও জুসেপ্পে ও ফেলিচে মিলানোর (১৯১২-১৩), লুইজি চেভেনিনি (১৯১৫ সালে ) ও ফিলিপ্পো ও সিমোনে ইনজাগির (২০০০)।

ম্যাচ শেষে দলের প্রশংসায় কোচ মানচিনি বলেছেন, ‘এই কঠিন মাঠে দাপটে খেলায় আমি খুশি, এটা সহজ ছিল না। তাদের জন্য আমি গর্বিত।’

ব্রাসেলসে অন্য ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই ম্যাচে অভিষেক হয়েছে ফ্রান্সের আঁদি দিউফ, জেহেমি জ্যাকে ও লুকা দা কুইয়ার। ২০১০ সালের আগস্টের পর ফ্রান্সের কোনো ম্যাচে একসঙ্গে তিন বা তার বেশি খেলোয়াড়ের অভিষেক এই প্রথম।

৮৮ মিনিটে শেরকির ক্রস নিজেদের অর্ধে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে সামনে এগিয়ে যান ওলিসে। এরপর বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে বল পাঠান জালে। ওলিসের মুভের সময় দৌড়াচ্ছিলেন জিদানও। গোলের পর সামনে থাকা বলে নেন কিকও! ম্যাচ শেষে তিনি বললেন, ‘ওই মুহূর্তটার অংশ হতে চেয়েছিলাম। ও ড্রিবলিংয়ে নামছে বুঝতে পেরে আমিও ওর পেছনে গেলাম কল্পনায়। হঠাৎ সামনে বল দেখে ভাবলাম লাথি মারা যাক!’

 

ইতালিমানচিনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়