Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সংস্কৃতিকে ‘অপমান’

পিৎজায় আনারস দিতে রাজি না হওয়ায় অস্ট্রেলিয়ায় চাকরি হারালেন ইতালীয় শেফ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৭
শেয়ার করুন:
পিৎজায় আনারস দিতে রাজি না হওয়ায় অস্ট্রেলিয়ায় চাকরি হারালেন ইতালীয় শেফ

আনারস টপিংস দেওয়া একটি পিৎজা— রয়টার্স

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি রেস্তোরাঁয় পিৎজার ওপর আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি হারিয়েছেন এক ইতালীয় শেফ। তার যুক্তি ছিল, পিৎজায় আনারস দেওয়া তার সংস্কৃতির প্রতি ‘অপমান’।

দাভিদে তাম্বুরেল্লাকে গত মে মাসে বন্ধ হয়ে যাওয়া লা কোস্তা রেস্তোরাঁ থেকে বরখাস্ত করা হয়। এর দুই সপ্তাহ আগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল। সেখানে শেফের আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল, একটি অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারসের পিৎজা তৈরি করতে অস্বীকৃতি জানানো। সেসময় তাম্বুরেল্লা বলেছিলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো নির্দেশ তার সংস্কৃতির প্রতি অপমানজনক হলে তা মানার প্রয়োজন নেই।

অন্যায্যভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনে আবেদন করার পর এ তথ্য সামনে আসে।

মঙ্গলবার প্রকাশিত রায়ে কমিশন জানায়, পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোর কারণ হিসেবে তাম্বুরেল্লা বলেছিলেন, ‘একজন ইতালীয় হিসেবে তিনি মনে করেন, পিৎজায় আনারস দেওয়া তার সংস্কৃতির প্রতি অপমান।’

কমিশন আরও জানায়, গত চার বছরে তৃতীয়বারের মতো পিৎজায় এই ফল ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাম্বুরেল্লা।

এর আগে তিনি তার বসকে অনুরোধ করেছিলেন, ‘একজন ইতালীয়র কাছে পিৎজায় আনারস না দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, তা যেন যাচাই করে দেখেন।’

রেস্তোরাঁটি যে অঙ্গরাজ্যে অবস্থিত, সেই কুইন্সল্যান্ডকে অস্ট্রেলিয়ার আনারস উৎপাদনের প্রধান অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে বাণিজ্যিকভাবে উৎপাদিত সব আনারসই আসে এ অঙ্গরাজ্য থেকে।

সানশাইন কোস্টে পর্যটকরা নিয়মিতই ‘দ্য বিগ পাইনঅ্যাপল’-এর পাশে ছবি তুলতে থামেন। ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত ১৬ মিটার উঁচু আনারসের আদলে তৈরি ফাইবারগ্লাসের এ প্রতিকৃতি স্থানীয় একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

তাম্বুরেল্লার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, তিনি কর্মক্ষেত্রে অশালীন ভাষা ব্যবহার করতেন, তার যোগাযোগের ধরন ছিল সমস্যাজনক এবং কর্মস্থলে ক্রমাগত বিরক্তি ও উত্তেজনা বাড়িয়ে তুলতেন।

রায়ে চলতি বছরের এপ্রিলে কর্মস্থলে ঘটে যাওয়া আরেকটি ঘটনার কথাও উল্লেখ করা হয়। ওই সময় একটি ধাতব হাতলে ঘুষি মারতে গিয়ে তাম্বুরেল্লার ডান হাতের হাড় ভেঙে যায়।

তাম্বুরেল্লার আশা ছিল, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তার জন্য এমন একটি ভিসার ব্যবস্থা করবে, যার মাধ্যমে দক্ষ কর্মীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। তবে চাকরি হারানোর পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বন্ধ করে দেয় বলে ট্রাইব্যুনালকে জানানো হয়।

রায়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে আবেদন করায় অন্যায্যভাবে চাকরিচ্যুতির অভিযোগে করা তার আবেদন খারিজ হয়ে যায়।

রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইংগ্রাম ‘ডেইলি মেইল’কে বললেন, ‘এই ঘটনার পেছনে পিৎজার টপিংয়ের চেয়েও বেশি কিছু রয়েছে।’

তাম্বুরেল্লা তার লিংকডইন প্রোফাইলে নিজেকে এমন একজন শেফ হিসেবে তুলে ধরেছেন, যিনি পুরো কর্মজীবনে ‘অসাধারণ খাবার পরিবেশন’ এবং ‘ব্যবসার কার্যকারিতা উন্নত করার’ ওপর গুরুত্ব দিয়েছেন।

তিন মাস আগে তিনি ‘উপকরণের প্রতি শ্রদ্ধা’ বিষয়কে সামনে রেখে ‘শেফদের উদ্দেশে চিঠি’ শিরোনামে একটি পোস্টও দিয়েছিলেন।লিংকডইন প্রোফাইল অনুযায়ী, বর্তমানে ব্রিসবেনের আরেকটি রেস্তোরাঁয় কাজ করছেন তিনি। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, ওই রেস্তোরাঁর মেনুতে আনারস নেই।

অস্ট্রেলিয়াপিৎজাআনারসইতালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক





    সূত্র: বিবিসি