অনলাইনে ১০ ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলেন এক ক্রেতা। কিন্তু তার হাতে পৌঁছায় ৭ ইঞ্চির পিৎজা। বিষয়টি জানিয়ে ফেরত চেয়েও পাননি সাড়া। শেষ পর্যন্ত ভোক্তা আদালতে যান ওই ক্রেতা। সেই মামলায় ক্রেতাকে ১০ হাজার ৫২০ রুপি (প্রায় ১৩ হাজার ৪৮৭ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তরাখণ্ডের একটি ভোক্তা কমিশন।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ৫০৫ রুপির ১০ ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলেন ওই ক্রেতা। তবে সরবরাহ করা পিৎজার আকার ছিল ৭ ইঞ্চি।পিৎজা হাতে প...