Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিরছেন দিবু

কোস্টারিকার বিপক্ষে বড় পরিবর্তনের আভাস স্কালোনির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩
শেয়ার করুন:
কোস্টারিকার বিপক্ষে বড় পরিবর্তনের আভাস স্কালোনির

ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর এই ম্যাচে একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তন আনার কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। পাশাপাশি গোলপোস্টের সামনে ফিরছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস।

ম্যাচের আগের দিন শেষ অনুশীলন সেশনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের পরিকল্পনা, উরুগুয়ের বিপক্ষে হার এবং লিওনেল মেসির ভবিষ্যৎসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন স্কালোনি। চোটাক্রান্ত দিবুকে নিয়ে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টে থাকবে। আগের ম্যাচের জন্য সে ফিট ছিল, কিন্তু তাকে খেলানো ঝুঁকিপূর্ণ হতো। আর জেরোর (রুলি) ওপর আমাদের আস্থা থাকায় আমরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অনুশীলনের ওপর ভিত্তি করে আমরা একাদশে চার বা পাঁচটি পরিবর্তন আনব।’

আরও পড়ুন

ভোর সাড়ে ৬টায় লেখা হয় লিটনের চিরকুট

১৭ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষ কোস্টারিকাকে সমীহ করে ২০১৪ সালে লস অ্যাঞ্জেলেসে তাদের বিপক্ষে খেলার স্মৃতি মনে করিয়ে দেন আর্জেন্টাইন কোচ, ‘সেবার প্রথমার্ধে আমরা চমকে গিয়েছিলাম এবং ১-০ গোলে পিছিয়ে ছিলাম। তাদের ভালো খেলোয়াড় আছে এবং এমন একজন কোচ (গুস্তাভো আলফারো) আছেন যিনি তাদের ভালো খেলাতে জানেন। বল পায়ে থাকলে তারা খেলার ধরন বদলে ফেলে। আমরা দারুণ কিছু জিনিস দেখেছি। তারা ইকুয়েডরের বিপক্ষে খুব ভালো ম্যাচ খেলেছে। তারা আকর্ষণীয় এবং কঠিন প্রতিপক্ষ।’

উরুগুয়ের বিপক্ষে হারের ময়নাতদন্ত করতে গিয়ে স্কালোনি জানান, ফলাফল পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট, ‘দল ভালো ম্যাচ খেলেছে, তারা যেভাবে খেলে আসছে সেভাবেই খেলেছে। তাই আমরা শান্ত আছি। প্রথমার্ধ ভালো ছিল, সুযোগ তৈরি হয়েছে এবং বলের দখলও ছিল। ভিন্ন একটি কৌশল পরীক্ষার জন্যই দ্বিতীয়ার্ধের বদলিগুলো করা হয়েছিল। তারা দুটি গোল করে ফেলায় আমরা ঘুরে দাঁড়ানোর সময় পাইনি এবং খেলার ছন্দ নষ্ট হয়ে যায়। তবে আমি জোর দিয়ে বলতে চাই, দল ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছে, যা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলাফল আমাদের পছন্দ হয়নি, তবে দলের স্বাভাবিক পারফরম্যান্সের তুলনায় সেটি গৌণ।’

আরও পড়ুন

তৃতীয় দিনের রণপরিকল্পনা জানালেন লিটন

১৭ নভেম্বর ২০২৬

একাদশে পরিবর্তন এলেও খেলার কৌশলে কোনো বদল আসবে না জানিয়ে স্কালোনি বলেন, ‘আগামীকাল আমরা একইভাবে খেলব, খেলার সিস্টেমে কোনো পরিবর্তন আসবে না। আমরা উইংয়ে কিছু খেলোয়াড় বদলাতে পারি, তবে সিস্টেম একই রকম থাকবে।’

সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ভবিষ্যৎ ও কোচিং স্টাফে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় স্কালোনিকে। জবাবে হাসিমুখে তিনি বলেন, ‘আমার মনে হয় মেসি খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও সে খেলা চালিয়ে যাবে। আশা করি সে যতদিন পারে খেলবে। আর যদি সে কোচিং স্টাফে যোগ দিতে চায়, তবে কোনো সমস্যাই নেই। এখন যেহেতু ওয়াল্টার (স্যামুয়েল) চলে গেছে...।’

লিওনেল স্কালোনিএমিলিয়ানো মার্তিনেসআর্জেন্টিনা-কোস্টারিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন