Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্যালন ডি’অর

শর্ত পূরণে এগিয়ে কেইন, ট্রফি উঠবে কার হাতে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৪:১০
শর্ত পূরণে এগিয়ে কেইন, ট্রফি উঠবে কার হাতে?

বিশ্বকাপ শেষে জল্পনা শুরু হয়েছে ব্যালন ডি’অর নিয়ে। ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মূল ভিত্তি হিসেবে তিনটি নির্দিষ্ট স্তম্ভের কথা বলা হয়—ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং ফেয়ার প্লে। পুরো মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে একশো জন আন্তর্জাতিক সাংবাদিকের ভোটাভুটিতে নির্ধারিত হয় বিজয়ীর নাম। এই নিয়ম ও যুক্তির বিচারে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে হ্যারি কেইনেরই সবার ওপরে থাকার কথা।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে রূপকথার মতো এক সময় কাটিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। জার্মান ক্লাবটির হয়ে ৫১ ম্যাচে তার গোলসংখ্যা ৬১। বুন্দেসলিগায় ৩৬ গোল করে হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা, জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। এছাড়া বায়ার্নকে বুন্দেসলিগা ও ডিএফবি-পোকালের ঘরোয়া ডাবলস জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও নিয়ে গেছেন। পরবর্তীতে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়ে আসরে করেছেন ৬ গোল।

আরও পড়ুন

প্রমাণ লোপাটের আশঙ্কায় ফিফাকে হুঁশিয়ারি উয়েফার

০৩ আগস্ট ২০২৬

ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় অর্জন কিংবা নেতৃত্বগুণ ও ফেয়ার প্লে—সব মানদণ্ডেই কেইনের অবস্থান শীর্ষে। পরিসংখ্যান বলছে, ক্লাব ও দেশ মিলিয়ে কেইন এই মৌসুমে মোট ৭৩টি গোল করেছেন। পরিসংখ্যানের বিচারে কেইন এগিয়ে থাকলেও জনমত ও গণমাধ্যমের বড় একটি অংশ লিমিনে ইয়ামালকে সর্বকনিষ্ঠ ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখতে মুখিয়ে আছে। বার্সেলোনার জার্সিতে লা লিগা জয়, স্প্যানিশ সুপার কাপ এবং লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন এই তরুণ তুর্কি।সমালোচকরা বলছেন, ইয়ামাল বার্সেলোনার হয়ে দারুণ মৌসুম কাটালেও কেইনের মতো একক দাপট দেখাতে পারেননি। এমনকি বিশ্বকাপে স্পেনের সাফল্যের মূল কারিগর ছিলেন রদ্রি, যিনি গোল্ডেন বল জিতেছেন। এছাড়া পাউ কুবারসি নির্বাচিত হয়েছেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়। বিপরীতে বিশ্বকাপে মাত্র এক গোল করা ইয়ামালকে স্রেফ ‘বিশ্বকাপজয়ী’ ট্যাগ দিয়ে ফেভারিট হিসেবে তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন

বিশ্বকাপ বিক্রি করলে ইনফান্তিনোর বেতন বাড়ত ১৩ গুণ!

০৩ আগস্ট ২০২৬

বিশ্লেষকদের মতে, যদি ব্যালন ডি’অর কেবল নিয়ম ও মানদণ্ড অনুযায়ী দেওয়া হয়, তবে হ্যারি কেইনের ধারেকাছে কেউ নেই। কিন্তু ভোটদাতারা যদি পারফরম্যান্সের চেয়ে অক্টোবর মাসের ভোটাভুটির আগের কয়েক সপ্তাহের আবেগময় গল্প বা দৃশ্যপটকে বেশি প্রাধান্য দেন, তবে ইয়ামালের পাল্লা ভারী হতে পারে। এছাড়া রদ্রি, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারাও পুরস্কারের দৌড়ে রয়েছেন। সব মিলিয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে কঠিন লড়াই অপেক্ষা কারছে।

হ্যারি কেইনব্যালন ডি অর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ