ইংলিশ লিগ দিয়েই তাকে চিনেছে পুরো ফুটবল বিশ্ব। শিরোপার স্বাদ পেতে
অবশ্য জার্মানিতে পাড়ি জমাতে হয়েছিল হ্যারি কেইনকে। অনেকেই ভেবেছিলেন, শিরোপা যেহেতু
জেতা হয়েই গেছে, হয়তো সামনে আবার ইংল্যান্ডে ফিরবেন এই ফরোয়ার্ড। তবে কেইন এবার জানালেন,
ইপিএলে ফিরে যাওয়ার তেমন কোন ইচ্ছা নেই তার।
বায়ার্নে প্রথম তিন মৌসুমেই বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা কেইন। ব্যক্তিগত
সাফল্যের পাশাপাশি দলকে জিতিয়েছেন শিরোপাও। কেইন তাই বায়ার্ন ছেড়ে ইংল্যান্ডে ফেরার
কথা ভাবছেন না, 'টটেনহাম ছেড়ে যখন প্রথম বের হয়েছিলাম, মনে হ...