Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

প্রচার যুদ্ধ

ব্যালন ডি'অর নাকি নির্বাচনী প্রচারণা!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮
ব্যালন ডি'অর নাকি নির্বাচনী প্রচারণা!

ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অরের মঞ্চ এখন যেন কোনো জাতীয় নির্বাচনের রণাঙ্গন! মাঠে গোলের লড়াই ছাপিয়ে মাঠের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যেভাবে একে অপরকে টেক্কা দেওয়ার ইঁদুরদৌড় শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে ব্যালন ডি'অর নয়, লড়াইটি চলছে কোনো ক্লাবের বা দেশের প্রেসিডেন্ট পদের জন্য। আর এই প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই তরুণ তুর্কি—কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল।

অতীতে ব্যালন ডি'অর বিজয়ী নির্ধারিত হতো মূলত সাংবাদিক, কোচ ও খেলোয়াড়দের ভোটে। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীরা বেশ শালীনতা বজায় রাখতেন। কিন্তু ২০২৬ সালে এসে সেই চিত্র পাল্টে গেছে পুরোপুরি। মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারণা, একের পর এক সাক্ষাৎকার এবং মুখের কথায় ভোটারদের মন জয় করার এক অভিনব লড়াই শুরু হয়েছে।

আরও পড়ুন

অসম্ভব কোণ থেকে মেসির জাদুকরি ফ্রি কিক

২৮ সেপ্টেম্বর ২০২৬

২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩ গোল এবং ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ মাতিয়ে তিন তিনটি গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকা আত্মবিশ্বাসী কণ্ঠে নিজেকেই সেরা ঘোষণা করে বলেছেন, ‘গত মৌসুমে আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না।’ এমনকি নিজেকে ‘একমাত্র নির্বাচিত’ বলেও দাবি করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের মা ফেইজা এবং আইনি পরামর্শকদের নিয়ে গড়া শক্তিশালী দল তার ভাবমূর্তির উন্নয়ন ও প্রচারের পেছনে কাজ করে যাচ্ছে।

পিছিয়ে নেই বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালও। মাত্র ১৯ বছর বয়সে ইউরো ও বিশ্বকাপ জয়ের ট্রফি ক্যাবিনেটে থাকা এই তরুণ স্টার এজেন্ট হোর্হে মেন্দেস ও প্রায় দশজনের একটি বিশাল পিআর টিম নিয়ে নেমেছেন ময়দানে। খোলামেলা সাক্ষাৎকারে ইয়ামাল বলেই দিয়েছেন, ‘আমি মনে করি, বিশ্বে এই মুহূর্তে সেরা দুই খেলোয়াড় হলো আমি এবং এমবাপ্পে। আমি যা জিতেছে, তাতে এই বছর আমারই পুরস্কারটি পাওয়া উচিত।’ ফরাসি সাংবাদিক ওয়ালিদ আচারচুরের মতে, ইয়ামাল সুকৌশলে এই লড়াইকে কেবল নিজের এবং এমবাপ্পের দ্বৈরথে সীমাবদ্ধ করতে চাইছেন, যাতে হ্যারি কেইন বা উসমান দেম্বেলের মতো অন্য দাবিদাররা আড়ালে চলে যান।

আরও পড়ুন

শান্তি হারিয়ে পুরনো জীবনে ফিরতে চান ভোজিনহা

২৮ সেপ্টেম্বর ২০২৬

এই দুই তারকার আক্রমণাত্মক প্রচারণার বিপরীতে হ্যারি কেইন ও উসমান দেম্বেলে অবশ্য বেশ সংযত ও কূটনৈতিক পথ বেছে নিয়েছেন। বায়ার্ন মিউনিখের হয়ে ৭৩ গোলের অবিশ্বাস্য রেকর্ড গড়া কেইন নিজের গোলের পরিসংখ্যানের ওপর ভরসা রাখছেন। গতবারের বিজয়ী দেম্বেলে পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুবাদে বেশ শান্ত মেজাজে আছেন। তবে এমবাপ্পে ও দেম্বেলের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন এবং ব্যালন ডি'অর জেতার এই উন্মত্ততা প্রমাণ করে যে ফুটবলারদের কাছে এই ট্রফির বাণিজ্যিক মূল্য ও গ্ল্যামার এখন আকাশছোঁয়া।

ফুটবল বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলছেন, অতিরিক্ত প্রচারণা বা ভোটারদের দৃষ্টি কাড়ার এই মরিয়া চেষ্টা অনেক সময় বুমেরাং হতে পারে। ব্যালন ডি'অরের সাবেক পরিচালক পাসকাল ফেরের ভাষায়, ভোটাররা অনেক সময় অতিরিক্ত প্রচারণায় বিরক্ত হন। শেষ পর্যন্ত ব্যালন ডি'অরের সোনার বল কার হাতে ওঠে, সেটাই এখন দেখার বিষয়!

ব্যালন ডি অরএমবাপ্পেইয়ামালহ্যারি কেইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির