Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অসম্ভব কোণ থেকে মেসির জাদুকরি ফ্রি কিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯
শেয়ার করুন:
অসম্ভব কোণ থেকে মেসির জাদুকরি ফ্রি কিক

ইন্টার মায়ামির হয়ে ফ্রি কিকে গোলের পর উদযাপন করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

বয়স ৩৯ বছর, অথচ ফুটবল মাঠে লিওনেল মেসি যেন সময়কে থমকে দিয়েছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও একের পর এক অসম্ভবকে সম্ভব করে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির জার্সিতে কলম্বাস ক্রুর বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে ফের একবার জাদুকরি ফ্রি কিকে গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। একই সঙ্গে ইতিহাসের সর্বকালের সেরা ফ্রি কিক বিশেষজ্ঞ হওয়ার রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে গেছেন এলএমটেন।

আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির হয়ে এটিই ছিল তার শেষ অফিসিয়াল ম্যাচ। ম্যাচটিতে অসম্ভব এক কোণ থেকে দুর্দান্ত বাঁ পায়ের ফ্রি কিকে গোল করেন। শুরুতে মনে হচ্ছিল ফ্রি কিকটি সতীর্থদের উদ্দেশে ক্রস করা হবে, কিন্তু মেসি নিলেন অন্য পথ। বারের ওপর দিয়ে নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টের। এর আগে পেনাল্টি থেকে জোসেফ মার্টিনেজ গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে হ্যান্ডশেক করেনি আইরিশরা

২৮ সেপ্টেম্বর ২০২৬

এই গোলের সুবাদে পেশাদার ক্যারিয়ারে ফ্রি কিক থেকে গোল করার সংখ্যা ৭৬টিতে উন্নীত করলেন মেসি। সর্বকালের সর্বোচ্চ ফ্রি কিক গোলের রেকর্ডধারী ব্রাজিলের মার্সেলিনিয়ো কারিওর রেকর্ড থেকে তিনি এখন মাত্র দুটি গোল দূরে। মার্সেলিনিয়ো ৭৭টি ফ্রি কিক গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। যেভাবে একের পর এক ফ্রি কিক থেকে গোল করে চলেছেন মেসি, তাতে এই রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের ব্যাপার।

এ নিয়ে পেশাদার ফুটবলে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৩১টিতে। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে সাম্প্রতিক ফ্রি কিক থেকে নিয়মিত গোল করে চলেছেন তিনি। এর আগে সান ডিয়েগো, মন্ট্রিয়ল (জোড়া গোল), জর্ডান (আর্জেন্টিনার জার্সিতে), নিউ ইয়র্ক সিটি ও অরল্যান্ডো সিটির বিপক্ষেও ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেছিলেন এ জাদুকর। আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

লিওনেল মেসিইন্টার মায়ামি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন