ইন্টার মায়ামির হয়ে ক্রুজ
আজুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স কাপ জয়ের পর ব্যালন ডি’অরের ভোটিং
প্রক্রিয়া ও মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। একই
সঙ্গে সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে তিনি দাবি করেছেন যে, মেসিই বর্তমান বিশ্বের
সেরা ফুটবলার এবং গত বিশ্বকাপে তিনি তা প্রমাণ করে দিয়েছেন।
মেক্সিকান ক্লাবটির বিপক্ষে
ফাইনালে মেসির অ্যাসিস্ট থেকেই দলের দ্বিতীয় গোলটি করেছিলেন কাসেমিরো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের
মুখোমুখি হয়ে আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় তিনি বলেন, ‘লি...