Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইন্টার মায়ামি

মেসিকে ছেড়ে আর্জেন্টিনায় পাড়ি জমাবেন দে পল?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪:১৭
শেয়ার করুন:
মেসিকে ছেড়ে আর্জেন্টিনায় পাড়ি জমাবেন দে পল?

শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ফুটবল দলবদলের মৌসুম। আর এই সময়েই আর্জেন্টাইন ফুটবলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ইন্টার মায়ামির ৩২ বছর বয়সী তারকা মিডফিল্ডার রদ্রিগো দে পলকে নিয়ে। জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিকে এমএলএস প্লে-অফে তোলার অন্যতম কারিগর এই তারকা কি আবারও ফিরবেন নিজ দেশের ফুটবলে?

ইএসপিএনের জনপ্রিয় ফুটবলভিত্তিক শো ‘এফনাইন্টি’-এ দে পলের ভবিষ্যত নিয়ে বিতর্ক জমেছিল। সেখানে বিশ্বকাপজয়ী সাবেক তারকা অস্কার রুগেরি মন্তব্য করেন, সুযোগ থাকলে তিনি দে পলকে রিভার প্লেটে নিয়ে আসতেন, কারণ দলের একজন শক্ত নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব প্রয়োজন। তবে তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান জ্যেষ্ঠ সাংবাদিক দানিয়েল আরকুচ্চি।

আরও পড়ুন

ফিফপ্রো একাদশে মেসি, নেই ব্যালন ডি’অর জয়ী কেইন!

১০ নভেম্বর ২০২৬

আরকুচ্চির মতে, দে পলের রিভার প্লেটে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি তিনি আর্জেন্টিনায় ফেরেন, তবে তার শৈশবের ক্লাব রেসিং ক্লাবই হবে প্রথম পছন্দ। তাছাড়া ক্লাবের পুনর্গঠনে তার ফেরাটা জরুরি। আর রেসিংয়ে না ফিরলে অন্য একটি নির্দিষ্ট ক্লাবের জার্সিই কেবল দে পল গায়ে চাপাবেন। সাংবাদিকের ইঙ্গিতটি ছিল বোকা জুনিয়র্সের দিকে—যেখানে জাতীয় দলে দে পলের ‘ক্যান্ডি পার্টনার’ লিয়ান্দ্রো পারদেস খেলে থাকেন।

উল্লেখ্য, রদ্রিগো দে পল ২০২৫ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইন্টার মায়ামিতে যোগ দেন এবং ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে স্থায়ীভাবে তার কোনো ক্লাবে যোগ দেওয়া বেশ কঠিন। তবে ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ফরম্যাট চালু হতে যাচ্ছে। @

ইউরোপিয়ান ক্যালেন্ডারের সঙ্গে তাল মেলাতে একটি অন্তর্বর্তীকালীন ‘স্প্রিন্ট সিজন’ আয়োজন করা হবে, যেখানে প্রতিটি দল কেবল ১৪টি ম্যাচ খেলবে। আগস্টে মূল মৌসুম শুরু হওয়ার আগে এই সংক্ষিপ্ত টুর্নামেন্টের কারণে খেলোয়াড়দের সাময়িকভাবে ধারে অন্য ক্লাবে গিয়ে খেলার সুযোগ তৈরি হতে পারে, যা দে পলকে আবারও আর্জেন্টাইন ফুটবলে স্বল্প মেয়াদের জন্য ফিরিয়ে আনার গুঞ্জন বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন

আর্জেন্টিনার সেরা খেলোয়াড়টি নেই, এটাই আমাদের সুযোগ

১০ নভেম্বর ২০২৬

রেসিং ক্লাবের যুব একাডেমি থেকে উঠে এসে ২০১৩ সালে প্রথম বিভাগে অভিষেক হয়েছিল দে পলের। প্রথম মেয়াদে ১০ নম্বর জার্সি পরে নজর কাড়ার পর ২০১৪ সালে তিনি স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াতে যোগ দেন। পরবর্তীতে ২০১৬ সালে ধারে আবারও রেসিংয়ে ফিরে সংক্ষিপ্ত মেয়াদে খেলেন এবং দুই দফায় ক্লাবের হয়ে ৭২ ম্যাচে ৭ গোল করেন।

এরপর ইতালির সেরি আ-র ক্লাব উদিনেসের হয়ে ১৮৪ ম্যাচে ৩৪ গোল করে ইউরোপের শীর্ষ তারকাদের কাতারে উঠে আসেন দে পল। ২০২১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের পর তিনি যোগ দেন দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদে, যেখানে খেলেছেন ১৮৭টি ম্যাচ। জাতীয় দলের হয়ে দুটি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪), ফিনালিসিমা (২০২২) এবং কাতার বিশ্বকাপ (২০২২) জয়ে লিওনেল মেসির পাশাপাশি দলের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন এই তারকা। সামনের দলবদল মৌসুমে তার নাম যে আর্জেন্টিনার ফুটবল পাড়ায় আলোচনার কেন্দ্রে থাকবে, তা নিশ্চিত।

রদ্রিগো দে পলইন্টার মায়ামিলিওনেল মেসিরিভার প্লেটরেসিং ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর