Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফপ্রো একাদশে মেসি, নেই ব্যালন ডি’অর জয়ী কেইন!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯
শেয়ার করুন:
ফিফপ্রো একাদশে মেসি, নেই ব্যালন ডি’অর জয়ী কেইন!

ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি পাওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় এক বড় ধরনের হতাশার মুখোমুখি হলেন হ্যারি কেইন। ‘২০২৬ ফিফপ্রো মেনস ওয়ার্ল্ড ১১’ বা বিশ্ব একাদশ ঘোষণা করা হয়েছে, যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন সদ্য ব্যালন ডি’অর জয়ী বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন। অথচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো লিওনেল মেসি জায়গা পেয়েছেন এই একাদশে।

বিস্ময়কর তথ্য হলো, ২০০৫ সাল থেকে এই পুরস্কার চালুর পর এই প্রথম বর্তমান ব্যালন ডি’অর জয়ী কোনো ফুটবলার বিশ্ব একাদশে জায়গা পেলেন না। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ৬১টি ক্লাব গোলসহ মোট ৭৩টি গোল করে ব্যালন ডি’অর জেতেন কেইন। তবে ফুটবলারদের এই বিশ্ব একাদশে ফরোয়ার্ড পজিশনের ভোটাভুটিতে তিনি পঞ্চম হন।

আরও পড়ুন

আর্জেন্টিনার সেরা খেলোয়াড়টি নেই, এটাই আমাদের সুযোগ

১০ নভেম্বর ২০২৬

কেইন পেয়েছেন ২৭.৬ শতাংশ ভোট, যা ঠিক তার ওপরে থাকা আর্লিং হলান্ডের (২৮.৪ শতাংশ) চেয়ে সামান্য কম। সাংবাদিকদের ভোটে নির্ধারিত ব্যালন ডি’অরের সঙ্গে ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশের নির্বাচন প্রক্রিয়ায় মৌলিক পার্থক্য রয়েছে। ওয়ার্ল্ড একাদশ নির্ধারিত হয় বিশ্বের প্রায় ২০ হাজারেরও বেশি পেশাদার ফুটবলারের সরাসরি ভোটে। ফলে মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়া সহকর্মীদের চোখে যাদের পারফর্ম্যান্স সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, তারাই জায়গা পেয়েছেন এই দলে।

ফিফপ্রো ফরোয়ার্ড ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে শীর্ষে  ছিলেন কিলিয়ান এমবাপ্পে (৪৬.০ শতাংশ)। এরপর যথাক্রমে আছেন লামিনে ইয়ামাল (৩৭.৪ শতাংশ), লিওনেল মেসি (২৯.৫ শতাংশ) এবং আর্লিং হলান্ড (২৮.৪ শতাংশ)। তবে মেসি-এমবাপ্পে জায়গা পেলেও এই তালিকায় ব্যালন ডি’অর জয়ী একজন খেলোয়াড় না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে একে 'অবিচার' বলে আখ্যায়িত করেছেন সমর্থকেরা।

ফিফপ্রো বিশ্ব একাদশ:

গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল)

ডিফেন্ডার: নুনো মেন্দেস (প্যারিস সেন্ট-জার্মেই), পাউ কুবার্সি (বার্সেলোনা), আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট-জার্মেই)

মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), রদ্রি (বার্সেলোনা), ভিতিনহা (প্যারিস সেন্ট-জার্মেই)

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

লিওনেল মেসিহ্যারি কেইনফিফপ্রো একাদশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক