Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

যে মাঠে বিদায় সেখানেই ফিরছেন মেসি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৫২
শেয়ার করুন:
যে মাঠে বিদায় সেখানেই ফিরছেন মেসি!

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কয়েক মাসের মধ্যেই আবারও আর্জেন্টিনায় ফিরতে পারেন লিওনেল মেসি। প্রাক্‌-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস এইরেসে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে দেখা যেতে পারে রিভার প্লেটের বিপক্ষে, সেই মাঠেই যেখানে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম বোলাভিপ আর্জেন্টিনার প্রতিবেদন অনুযায়ী, রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বুয়েনস এইরেস সফরের পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। আগামী ১৯ জানুয়ারি ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তালে ম্যাচটি হতে পারে। গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি। সেই ম্যাচটিও হয়েছিল মনুমেন্তাল স্টেডিয়ামে।

যদিও এখনো দুই ক্লাবের কেউই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তবে ইন্টার মায়ামির সাম্প্রতিক বাণিজ্যিক পরিকল্পনার সঙ্গে এমন আয়োজন বেশ মানানসই। মেসি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই নিজেদের পরিচিতি বাড়াতে বিভিন্ন দেশে সফর করছে এমএলএসের ক্লাবটি।

বুয়েনস এইরেস সফর সেই পরিকল্পনারই পরবর্তী ধাপ হতে পারে। একই সঙ্গে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে আবারও দেখা করার সুযোগ পাবেন মায়ামি অধিনায়ক।

রিভার প্লেটের সঙ্গে মেসির সম্পর্কটাও বেশ বিশেষ। গত অক্টোবরে জাতীয় দলকে বিদায় জানানোর ম্যাচে তাকে বিশেষ সম্মান জানিয়েছিল আর্জেন্টিনার ক্লাবটি। রিভার প্লেটের সভাপতি স্তেফানো দি কার্লো মেসির হাতে তুলে দিয়েছিলেন সম্মানসূচক সদস্যপদ কার্ড ও একটি স্মারক ফলক।

এ ছাড়া ক্লাবটির ১২৫ বছর পূর্তি উপলক্ষে তাকে দেওয়া হয়েছিল ১০ নম্বর জার্সি। জবাবে নিজের স্বাক্ষর করা ম্যাচের জার্সি সমর্থকদের উপহার দেন মেসি। বর্তমানে সেটি জায়গা করে নিয়েছে রিভার প্লেটের জাদুঘরে।

তবে জানুয়ারির পরিকল্পনায় যাওয়ার আগে ইন্টার মায়ামিকে সামলাতে হবে এমএলএস কাপের প্লে-অফ। দারুণ একটি ঘরোয়া মৌসুম কাটিয়ে প্লে-অফ নিশ্চিত করার পাশাপাশি আসন্ন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও জায়গা করে নিয়েছে দলটি।

প্লে-অফের প্রথম রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ সপ্তম বাছাই কলম্বাস ক্রু। তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল।

প্লে-অফ অভিযান শেষ হলেই বুয়েনস এইরেস সফরের প্রস্তুতি নিতে পারে মায়ামি। সবকিছু পরিকল্পনামতো এগোলে নতুন মৌসুম শুরুর আগে আর্জেন্টিনার মাটিতে আবেগঘন এক প্রত্যাবর্তন হবে মেসির।

লিওনেল মেসিইন্টার মায়ামিরিভার প্লেটমনুমেন্তাল স্টেডিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত