৪৮তম শিরোপা
কোন টুর্নামেন্টে কতবার চ্যাম্পিয়ন হয়েছেন মেসি

আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে হারিয়ে ইন্টার মায়ামির জার্সিতে চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছেন ৩৯ বছর বয়সী মহাতারকা। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ও সর্বাধিক ৪৮টি শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে নিজের রেকর্ড আরও সুদৃঢ় করলেন তিনি।
ইন্টার মায়ামির হয়ে ক্রুজ আজুলের বিপক্ষে ফাইনালে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি। এই ম্যাচেই মায়ামির গোলাপি জার্সিতে ১১৫ ম্যাচে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই জয়ের ফলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়ের তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দানি আলভেসের (৪৩টি শিরোপা) সঙ্গে তার ব্যবধান আরও বাড়ল।
দীর্ঘ দুই দশকেরও বেশি
সময় ধরে ফুটবল বিশ্বে জাদু ছড়িয়ে যাচ্ছেন মেসি। ২০০৫ সালের মে মাসে বার্সেলোনার জার্সিতে
লা লিগা জয়ের মধ্য দিয়ে নিজের শিরোপার খাতা খুলেছিলেন। সবচেয়ে বেশি ৩৫ শিরোপা মেসি
জিতেছেন বার্সেলোনার হয়েই। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর গড়ে দুটি করে শিরোপা জিতেছেন
আর্জেন্টাইন জাদুকর। এর মধ্যে ১০বার লা লিগা, ৮ বার স্প্যানিশ সুপার কাপ, ৭ বার কোপা
দেল রে, ৪ বার চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি তিনবার করে জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ
ও উয়েফা সুপার কাপ শিরোপা।
এছাড়া পিএসজির হয়ে দুটি লিগ ওয়ান এবং একটি ট্রফি দেস শিরোপা জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন একটি করে লিগস কাপ, এমএলএস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং ক্যাম্পিওনিস কাপ শিরোপা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা জিতেছেন। এছাড়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ বেইজিং অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ের সাফল্যও আছে মেসির ঝুলিতে।
চল্লিশ ছুঁইছুঁই বয়সে এসেও মাঠের পারফরম্যান্সে মেসি বারবার প্রমাণ করে যাচ্ছেন যে- বয়স কেবলই সংখ্যা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরও তিনি যেমন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনই একের পর এক শিরোপাও যোগ হচ্ছে তার ক্যাবিনেটে। আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ।





