Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির জাদুকরী গোল ও অ্যাসিস্টে মায়ামির নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭
শেয়ার করুন:
মেসির জাদুকরী গোল ও অ্যাসিস্টে মায়ামির নাটকীয় জয়

পিছিয়ে পড়েও লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দারুণ এক অ্যাসিস্ট এবং পরবর্তীতে চোখ জুড়ানো জয়সূচক গোল করে দলকে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় উপহার দিয়েছেন সাবেক আর্জেন্টিনা অধিনায়ক।

এই জয়ে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচের আগে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ১ পয়েন্টে পেছনে ফেলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে এটি মায়ামির ১০ম অ্যাওয়ে জয়, যা লিগের অন্য যেকোনো দলের চেয়ে অন্তত তিনটি বেশি।

আরও পড়ুন

১৪ বছর পর আর্সেনালের অ্যানফিল্ড জয়

০২ নভেম্বর ২০২৬

ফক্সবরোর জিলট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলের গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার এবং ম্যাট টার্নার কয়েকটি দারুণ সেভ করে দলকে সমতায় রাখেন। বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে নিউ ইংল্যান্ডকে এগিয়ে নেন দানিয়েল গাজদাগ। ইলাই ফেইনগোল্ড ও ১৮ বছর বয়সী পেটন মিলারের যৌথ আক্রমণ থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে মায়ামি গোলরক্ষক সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করেন তিনি। চলতি মৌসুমে ১১ ম্যাচে এটি গাজদাগের দ্বিতীয় গোল।

গোল হজম করার পর খোলস ছেড়ে বেরিয়ে আসে ইন্টার মায়ামি। দলের জয়ে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে মেসির তৈরি করা আক্রমণ থেকে তেলাসকো সেগোভিয়া ও মেসির যৌথ পাস ধরে বল জালে জড়ান হেরমান বেরতেরামে। ফলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে মায়ামি। তিন ম্যাচ পর এটি ছিল মেসির প্রথম গোল অবদান। এই গোলের মাধ্যমে এমএলএসে নিজের প্রথম মৌসুমে ১০ গোল হয়ে গেল বেরতেরামের।

আরও পড়ুন

বদলে যাওয়া শ্রীলঙ্কাকে সমীহ করতেই হবে

০২ নভেম্বর ২০২৬

এরপর ম্যাচের ৮৩ মিনিটে নিজের চেনা রূপে হাজির হন মেসি। সেগোভিয়ার চমৎকার পাস থেকে বল পেয়ে লিগে নিজের ২৬তম গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। এটাই মায়ামির জয় নিশ্চিত করে। চলতি মৌসুমে এটি সেগোভিয়ার ১২তম অ্যাসিস্ট। এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসি সর্বোচ্চ ২৬টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট নিয়ে মোট ৪২টি গোল অবদানে সবার শীর্ষে অবস্থান করছেন, যা দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ৯টি বেশি।

এই পরাজয়ের ফলে ঘরের মাঠে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের টানা চার ম্যাচের জয়রথ থেমে গেল। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে শার্লট এফসিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। একই দিনে ওরল্যান্ডো সিটির মুখোমুখি হয়ে নিয়মিত মৌসুম শেষ করবে নিউ ইংল্যান্ড।

ইন্টার মায়ামিলিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নেতার ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি

    নেতার ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি