কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া?
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
রাজধানী ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আজ বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
মঙ্গলবার সকাল ৬টা রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৭০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ মিলিমিটার।




