- ৪১ মিনিট আগে(০৭:২৬)

যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বালোগানের লাল কার্ড ইস্যুতে ম্যাচের আগে থেকেই ছিল বিতর্ক। নাটকীয়ভাবে লাল কার্ডের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজ মাঠে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের বালোগান। তবে ম্যাচটা শেষ পর্যন্ত জিতল বেলজিয়ামই। চার্লস ক্যাটেলারের জোড়া গোলে যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।
ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ম্যাচের ৯ম মিনিটে লিড নিল বেলজিয়াম। রাসকিনের অ্যাসিস্টে গোল করলেন চার্লস ক্যাটেলারে।
ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরল স্বাগতিকরা। মার্ক টিলম্যানের গোলে ম্যাচে ১-১ এ সমতা ফেরে।
যুক্তরাষ্ট্র গোল শোধের এক মিনিটের মধ্যেই আবারও লিড ফিরে পেল বেলজিয়াম। সেই ক্যাটেলারের পা থেকেই এলো দ্বিতীয় গোল।
৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে জালে জড়ালেন ক্যাটেলারে।
প্রথমার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের লিড নিইয়েই বিরতিতে গেল বেলজিয়াম।
দ্বিতীয় হাফের শুরুটাও গোল দিয়েই করল বেলজিয়াম। বিরতির পরপর ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের গোলে ৩-১ ব্যবধানে এগিতে বেলজিয়াম।
ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোলটি আসে রোমেলু লুকাকুর পা থেকে।
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে গেল বেলজিয়াম। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।
- এক ঘণ্টা আগে(০৬:৫৩)

লিড আরও বাড়িয়ে কোয়ার্টারের পথে বেলজিয়াম
গোওওওওল। দ্বিতীয় হাফের শুরুটাও গোল দিয়েই করল বেলজিয়াম। বিরতির পরপর ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের গোলে ৩-১ ব্যবধানে এগিতে বেলজিয়াম।
- ২ ঘণ্টা আগে(০৬:৩৫)

২-১ গোলের লিড নিয়ে বিরতিতে বেলজিয়াম
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বেলজিয়াম। প্রথমার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের লিড নিইয়েই বিরতিতে গেল বেলজিয়াম।
কেটেলারের জোড়া গোলে দুই গোল পেয়েছে ডি ব্রুইনার দল। যুক্তরাষ্ট্রের গোলটি আসে টিলম্যানের পা থেকে।
- ২ ঘণ্টা আগে(০৬:৩৪)

আবারও এগিয়ে বেলজিয়াম!
গোওওওওল। যুক্তরাষ্ট্র গোল শোধের এক মিনিটের মধ্যেই আবারও লিড ফিরে পেল বেলজিয়াম। সেই কেটেলারের পা থেকেই এলো দ্বিতীয় গোল।
৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে জালে জড়ালেন কেটেলারে।
২-১ গোলে এগিয়ে বেলজিয়াম।
- ২ ঘণ্টা আগে(০৬:৩০)

ম্যাচে সমতা ফেরাল যুক্তরাষ্ট্র
গোওওওওওল। দুর্দান্ত। ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরল স্বাগতিকরা। মার্ক টিলম্যানের গোলে ম্যাচে এখন ১-১ এ সমতা।
- ২ ঘণ্টা আগে(০৬:২৮)

ম্যাচের নিয়ন্ত্রণ বেলজিয়ামের হাতে
সিয়াটলে ম্যাচের ৯ মিনিটেই লিড নিয়েছিল বেলজিয়াম। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ওপর চাপটা এখনো বজায় রেখেছে ডি ব্রুইনার দল।
ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত ৬৩ শতাংশ বলের দখল বেলজিয়ামের।
- ২ ঘণ্টা আগে(০৬:০৯)

শুরুতেই লিড নিল বেলজিয়াম
গোওওওল। ম্যাচের ৯ম মিনিটে লিড নিল বেলজিয়াম। রাসকিনের অ্যাসিস্টে গোল করলেন চার্লস ক্যাটেলারে।
১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
মুখোমুখি যুক্তরাষ্ট্র-বেলজিয়াম
সিয়াটলে শেষ ১৬ এর ম্যাচে মুখোমুখি স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম।




