Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১
বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

আসামি পারভেজ ব্যাপারী। ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সোমবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ব্যাপারীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তবে অভিযানের একপর্যায়ে তার সহযোগীরা ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। এ সুযোগে পারভেজকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম জানান, ‘পারভেজকে গ্রেফতারের পর তার সহযোগীরা হঠাৎ করেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। এই সুযোগে পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ পিস ইয়াবা। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, পারভেজকে আটকের পর অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাকে একটি পুকুরপাড় এলাকায় নিয়ে যায়। পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই একের পর এক বোমা বিস্ফোরণ ঘটান কয়েকজন ব্যক্তি। বিস্ফোরণের ধোঁয়া ও আতঙ্কের মধ্যে পারভেজকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তারা।

বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। বোমা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। একই সঙ্গে পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মাদারীপুরবোমা বিস্ফোরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা