Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৬
বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

বদলি নেমে গোল করে স্পেনকে জিতিয়েছেন মেরিনো। ছবি: সংগৃহীত

বদলি খেলোয়াড়রা বদলে দিচ্ছেন ম্যাচের ভাগ্য। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকেও বিদায় করলেন স্পেনের বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। ইনজুরি টাইমে করা তার গোলেই ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে স্পেন।

এই গোলে হয়েছে অনন্য কীর্তিও। এটা এবারের বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের ৫০তম গোল, যা সর্বকালের সর্বোচ্চ। ২০১৪ বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের ৩২ গোল ছিল এতদিনের রেকর্ড। সেই কীর্তি পেছনে পড়েছে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেই। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে বদলি খেলোয়াড়রা করেছিলেন ৩০ গোল।

এবারের বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের এত বেশি গোলের কারণ আসলে তিনটি। এবারই প্রথম ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হওয়ায় বেড়েছে ম্যাচ। স্বাভাবিকভাবে গোলও বেড়েছে। আর করোনার পর ৩ জনের বদলে ফিফা অনুমোদন দিয়েছে ৫ বদলি খেলোয়াড়ের। এটাও বদলি খেলোয়াড়দের বেশি গোল করার কারণ। সবশেষ কারণটা হচ্ছে ২৩ জনের বদলে ২৬ জনের স্কোয়াড গড়ার সুযোগ। বেঞ্চে বাড়তি খেলোয়াড় থাকায় কোচরা সময়মত কাজে লাগাচ্ছেন তাদের।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে বদলি নেমে সর্বোচ্চ ৪টি গোল করেছেন সেনেগালের খেলোয়াড়রা। আইভরি কোস্টের বিপক্ষে বদলি নেমে জার্মানির ডেনিজ উন্দাভ করেছিলেন আবার জোড়া গোল। বদলি নেমে অ্যাসিস্টও আছে তার।
পর্তুগালের বিপক্ষে বদলি নেমে গোল করা মেরিনো এর আগেও গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। আর্সেনালের এই খেলোয়াড় গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির বিপক্ষে ১১৯ মিনিটে গোল করে জিতিয়েছিলেন স্পেনকে।

মেরিনো আসলে স্ট্রাইকার নন, স্পেনে মিডিয়ার কাছে খুব বেশি আলোচিতও নন। তবে ঘড়ির কাঁটা যখন ফুরিয়ে আসতে থাকে, ডি-বক্সে বল পাঠানোর জন্য কাউকে প্রয়োজন হয়, ঠিক তখনই ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার বিশেষজ্ঞ হয়ে ওঠেন।

এর ব্যাখ্যা কেবল ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া নয় বরং মেরিনো ঠিক কী ধরনের খেলোয়াড়, সেখানেই লুকিয়ে উত্তর। লম্বা, শক্তিশালী, বাঁ-পায়ের মেরিনো দ্রুত বক্সে পৌঁছাতে পারেন। ফাঁকা জায়গাগুলোতে আক্রমণ করতে পারেন। আর্সেনালে ২০২৪/২৫ মৌসুমের কিছুটা সময় এই স্প্যানিয়ার্ডকে স্ট্রাইকার হিসেবেও খেলানো হয়েছিল। সেই অভিজ্ঞতাই কাজে এসেছে তার।


স্পেনপর্তুগাল২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি