Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

তবে

অঞ্জন আচার্য
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯
তবে

গ্রাফিকস: আগামীর সময়

বুড়িগঙ্গা মারা গেছে। কেউ বলে ধীরে ধীরে, কেউ বলে বহু আগেই। তবে মৃত্যুসনদ এখনো ইস্যু হয়নি। কারণ, মৃত্যুসনদ ইস্যু হলে গবেষণার বিষয়বস্তু কমে যেতে পারে।

এমনিতে মানুষ মারা গেলে শোকসভা হয়। নদী মারা গেলে হয় সেমিনার। তারপর আন্তর্জাতিক সম্মেলন। তারপর কর্মশালা। তারপর প্রকল্প। শেষে নতুন করে আরেকটি গবেষণা, কেন আগের গবেষণাগুলো সফল হলো না।

একসময় বুড়িগঙ্গার পানি দেখে মানুষ মাছ ধরত। এখন গবেষকরা পানি দেখে নমুনা ধরেন। মাছ নেই, কিন্তু রিপোর্ট আছে। ঢেউ নেই, কিন্তু পাওয়ারপয়েন্ট আছে। নৌকা নেই, কিন্তু পাঁচতারা হোটেলে ‘রিভার রিস্টোরেশন কনফারেন্স’ আছে।

কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, বুড়িগঙ্গাকে আর নদী না বলে ‘ঐতিহাসিক তরল স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করা হোক। এতে অন্তত ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে, এই কালো তরলের নিচে একসময় একটি নদী ছিল।

ঢাকার নদী গবেষণা ইনস্টিটিউটের অবশ্য এতে কোনো সমস্যা নেই। নদী থাকলেও গবেষণা, নদী না থাকলেও গবেষণা। বরং নদী না থাকলে গবেষণার বিষয় আরও বেড়ে যায়। যেমন, ‘নদী কোথায় গেল?’, ‘নদীর স্মৃতি সংরক্ষণে করণীয়’, ‘অদৃশ্য নদীর সম্ভাবনা’, কিংবা ‘স্যাটেলাইটে নদীর আত্মা শনাক্তকরণ’।

শোনা যাচ্ছে, ভবিষ্যতে একটি জাদুঘর হবে। সেখানে কাচের বোতলে সংরক্ষণ করা হবে বুড়িগঙ্গার শেষ এক লিটার অপেক্ষাকৃত কম দূষিত পানি। পাশে লেখা থাকবে, ‘স্পর্শ করবেন না। এটি একসময় ঢাকার নদী ছিল।’

এদিকে নতুন প্রজন্মের অনেক শিশুই নদী দেখেনি। তারা বইয়ে পড়ে, ‘নদী হলো প্রবহমান জলধারা।’ তারপর বাবাকে জিজ্ঞেস করে, ‘বাবা, এটা কি এআই দিয়ে বানানো ছবি?’

সব মিলিয়ে আশার কথা একটাই। নদী না থাকলেও নদী নিয়ে গবেষণার অভাব হবে না। কারণ, আমাদের দেশে বাস্তবতা যত কমে, গবেষণার সম্ভাবনা তত বাড়ে। নদী শুকিয়ে যেতে পারে, তবে প্রকল্পের স্রোত কখনো শুকায় না।

বুড়িগঙ্গামৃত্যুসনদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের