বুড়িগঙ্গা মারা গেছে। কেউ বলে ধীরে ধীরে, কেউ বলে বহু আগেই। তবে মৃত্যুসনদ এখনো ইস্যু হয়নি। কারণ, মৃত্যুসনদ ইস্যু হলে গবেষণার বিষয়বস্তু কমে যেতে পারে।এমনিতে মানুষ মারা গেলে শোকসভা হয়। নদী মারা গেলে হয় সেমিনার। তারপর আন্তর্জাতিক সম্মেলন। তারপর কর্মশালা। তারপর প্রকল্প। শেষে নতুন করে আরেকটি গবেষণা, কেন আগের গবেষণাগুলো সফল হলো না।একসময় বুড়িগঙ্গার পানি দেখে মানুষ মাছ ধরত। এখন গবেষকরা পানি দেখে নমুনা ধরেন। মাছ নেই, কিন্তু রিপোর্ট আছে। ঢেউ নেই, কিন্তু পাওয়ারপয়েন্ট আছে। নৌকা নেই, কিন্তু পাঁচতারা হোটেলে ‘রি...