Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আর একক প্রকল্প নয়

ঢাকার ৫ নদী বাঁচাতে নেওয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ

  • বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু, শীতলক্ষ্যার দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ফিরবে শৃঙ্খলা
  • চলমান ও নতুন প্রকল্প সমন্বয় করে আসছে ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রাম
  • দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি হবে
  • অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক-এডিবিসহ অনেক সংস্থা : সচিব, ইআরডি
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৮
ঢাকার ৫ নদী বাঁচাতে নেওয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ

সংগৃহীত ছবি

রাজধানীর চারপাশের পাঁচ নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ফরবে শৃঙ্খলা। ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রামে এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর চলমান ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় প্রস্তাবিত এবং প্রস্তাবের জন্য অপেক্ষমান প্রকল্পসমূহের সার্বিক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার রেকর্ড অব নোটস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভার সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের চারপাশে নদ-নদীর পানি শিল্প বর্জ্য, পয়ঃবর্জ্য, প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য বর্জ্যের মাধ্যমে দূষিত হচ্ছে। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার সার্বিক আধুনিকায়ন এবং খাল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে একক বা খণ্ডিত প্রকল্পের পরিবর্তে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করা জরুরি। এ জন্য ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রাম নামক একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে।

সভায় জানানো হয়, ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রামের (UIP) আওতায় ৪টি সাব-প্রোগ্রামে ভাগ করা হয়েছে। এই সাব-প্রোগ্রামভুক্ত চলমান, সবুজ পাতা ও বিশ্বব্যাংকের প্রস্তাবিত প্রকল্পগুলোকে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ঢাকা শহরে অবস্থিত নদীগুলো দূষিত হচ্ছে ও জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, কলকারখানা ও ভবন নির্মাণের জন্যও নদীগুলো দূষিত হচ্ছে। এডিপিতে অন্তর্ভুক্ত চলমান ও সবুজ পাতার প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় করে নতুন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মো. মাহমুদুল হোসাইন খান বলেন, ঢাকা শহরের হাসপাতালের চিকিৎসা বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করে পরিবেশ ও মানব স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেছেন, রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাংক একটি বেইজ লাইন সার্ভে করেছে। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকসহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা এ কাজে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আকতার জানান, 'ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রাম'র আওতায় ৪টি সাব-প্রোগ্রামের আওতায় সব কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে। সেজন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

সভায় অংশ নেওয়া পানি উন্নয়ন বোর্ড ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধিরা জানান, ঢাকার আশেপাশের নদীগুলো কোন কোন পয়েন্ট থেকে দূষণ হয় তা চিহ্নিত করা আছে। সেখানে এসব দূষণ রোধে কোন কোন এলাকায় কাজ করা প্রয়োজন তাও চিহ্নিত করা আছে। সে আলোকে কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।

সভায় তিন সিদ্ধান্ত: সভা থেকে তিনটি বিষয়ে সুপারিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো- সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ক্লাস্টারভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিতে হবে। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে গৃহীত ব্যবস্থা টেকসইকরণের উদ্যোগ নিতে হবে।

ঢাকানদীবুড়িগঙ্গা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি