Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

ঢাকাকে পূর্ণ করে নিজে নিঃস্ব

শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২
শেয়ার করুন:
ঢাকাকে পূর্ণ করে নিজে নিঃস্ব

একসময়ের প্রমত্তা ও প্রশস্ত বুড়িগঙ্গা দখল ও দূষণে সংকুচিত হয়ে পড়েছে; দুই তীরে গড়ে উঠেছে নানা স্থাপনা। পাখির চোখে নদীটির বর্তমান অবস্থা। ছবি : আশরাফুল আলম

মুঘল আমল থেকে শুরু করে ঐতিহাসিক ঢাকার গড়ে ওঠার পেছনে বুড়িগঙ্গার অবদান ছিল অপরিসীম। কিন্তু ঢাকার জন্মদাত্রী ও হৃৎস্পন্দন এ নদী আজ এক দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। মানুষের অসচেতনতা, শিল্পবর্জ্য ও দখলের কারণে নদীটি আজ মৃতপ্রায়। সঠিক সদিচ্ছা ও কঠোর পদক্ষেপের মাধ্যমেই শুধু বুড়িগঙ্গাকে তার হারানো প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব। ঢাকাকে পূর্ণ করে বুড়িগঙ্গা আজ কীভাবে নিঃস্ব— সে বিষাদমাখা গল্প লিখেছেন শম্পা বিশ্বাস

কুয়াশায় ঢাকা সদরঘাটের সকাল কিংবা গোধূলিলগ্নে নৌকার মন্থর চলা— সবকিছু যেখানে এসে মিলিয়ে যেত সেই বুড়িগঙ্গা আজ আর কোনো নদী নয়; সে এক দীর্ঘশ্বাস। অথচ এ শহরের বয়স যত পুরনো বুড়িগঙ্গার গল্পটা তার চেয়েও পুরনো। মিসরের বুকে নীল নদ যেমন তিল তিল করে গড়ে তুলেছিল কায়রো নগরী কিংবা লন্ডনের বুক চিরে বয়ে চলা টেমস নদী যেমন ব্রিটিশ সভ্যতার সাক্ষী হয়ে আজ জীবন্ত রয়েছে— তেমনি বুড়িগঙ্গাও ছিল ঢাকার জন্মদাত্রী এবং হৃৎস্পন্দন। তবে আজ সেই স্পন্দনে ধরা পড়েছে ৯০ শতাংশের বেশি ব্লকেজ। ওপেন হার্ট সার্জারি করেও হয়তো আর শেষ রক্ষা হবে না বুড়িগঙ্গার। মুঘল সুবেদার ইসলাম খান যখন ১৬১০ সালে বুড়িগঙ্গার তীরকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন, তখন তিনি হয়তো কল্পনা করতে পারেননি একদিন এ নদীটির বুক থেকেই জীবন কেড়ে নেবে তারই উত্তরসূরিরা।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, বুড়িগঙ্গা মূলত ধলেশ্বরী নদীর একটি শাখা। আদি ঢাকায় পানীয় জল এবং ব্যবসার সুবিধার জন্য এ নদীটিই ছিল প্রধান ভরসা। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ও পাকিস্তান আমল পর্যন্ত বুড়িগঙ্গার বুক চিরে চলত হাজারো দেশি-বিদেশি নৌকা, বজরা এবং বাণিজ্যের পালতোলা জাহাজ। লালবাগ কেল্লা, বড় কাটরা, ছোট কাটরা কিংবা আহসান মঞ্জিল— ঢাকার প্রতিটি ঐতিহাসিক স্থাপনা বুড়িগঙ্গার তীরঘেঁষেই গড়ে উঠেছে; যা আজও সাক্ষী— কী গভীর ভালোবাসায় এই নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঢাকার ঐতিহ্য। নদীটি কেন্দ্র করে গড়ে উঠেছিল পোস্তগোলা, সদরঘাট, বাদামতলী ও বাবুবাজারের মতো প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো। বুড়িগঙ্গা তখন শুধু পানীয় বা যাতায়াতের মাধ্যমই ছিল না, বরং এটি ছিল সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক হৃৎপিণ্ড। ফলে এ কথা বললে অত্যুক্তি হয় না যে, ঢাকাকে শুধু একটি প্রশাসনিক কেন্দ্রই নয় বরং বাণিজ্যিক রাজধানীতে পরিণত করেছিল বুড়িগঙ্গা। এটি শুধু একটি নদী নয়, এটি ঢাকার ইতিহাসের জীবন্ত দলিল।

বিশ্বসভ্যতার ইতিহাস বরাবরই নদীর হাত ধরে এগিয়েছে। আর তারই পথ-পরিক্রমায় বড় বড় নগরসভ্যতার জন্ম হয়েছে নদীর কোলে। মিসরের মরুভূমির বুকে নীল নদ যেমন বার্ষিক প্লাবনে পলিমাটি বিছিয়ে সভ্যতাকে বাঁচিয়ে রেখেছিল অথবা ফ্রান্সের প্যারিস শহরকে প্রাণবন্ত করে রেখেছে সিন নদী— ঠিক তেমনি ঢাকাকে তিল তিল করে গড়ে তুলেছিল বুড়িগঙ্গা। স্মৃতি হাতড়ালে মনে পড়ে, আশির দশকেও এই নদীর পানি মানুষ ব্যবহার করত। জেলেরা জাল ফেলত বুকভরে। আর সেই জালে ধরা পড়া রুপালি ইলিশ বা দেশি মাছে মুখর হতো দুই তীরের বাজার। ব্রিটিশ বা পাকিস্তান আমল ছাড়িয়ে নব্বই দশক পর্যন্ত বুড়িগঙ্গার জলের ওপর নির্ভর করে বেঁচে ছিল কোটি মানুষের জীবন-জীবিকা। অথচ আজকের বুড়িগঙ্গার পাড়ে দাঁড়ালে বুকটা ছ্যাঁৎ করে ওঠে। নদীর পানি আজ আর পানি নেই; তা হয়ে উঠেছে রাসায়নিক বিষ আর পচা ময়লার এক থকথকে অন্ধকূপ।

বুড়িগঙ্গার পাড়ে দাঁড়ালে আজকাল দূর থেকেই নাকে এসে লাগে পচা ময়লার তীব্র দুর্গন্ধ। হাজারীবাগের ট্যানারি সরলেও কেরানীগঞ্জ ও নদীর দুই তীরের হাজারো ছোট-বড় শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য প্রতিনিয়ত সরাসরি গিলে খাচ্ছে নদীটিকে। প্রতিদিন রাজধানীর ড্রেনেজ লাইন আর মানুষের অসচেতনতায় ফেলা টন টন পলিথিন ও প্লাস্টিক জমতে জমতে নদীর বুক ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে এ পানিতে অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে আসে। গবেষণা বলছে, জলজ প্রাণী ও মাছ বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে অন্তত ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন। এর বিপরীতে, বুড়িগঙ্গার পানির বিভিন্ন পয়েন্টে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ গড়ে মাত্র ০.১৪ মিলিগ্রাম থেকে ৩.০১ মিলিগ্রাম/লিটার। শুষ্ক মৌসুমে সদরঘাট, শ্যামপুর বা ধোলাইখাল পয়েন্টের কাছাকাছি পানিতে অক্সিজেনের মাত্রা কমে প্রায় শূন্যের কাছাকাছি নেমে যায়। অথচ পানিতে অক্সিজেনের মাত্রা ৫ মিলিগ্রামের নিচে নেমে গেলে মাছের শ্বাসকষ্ট হয় এবং ২ মিলিগ্রামের নিচে নামলে মাছ বা অন্য কোনো জলজ প্রাণী বাঁচতেই পারে না। ফলে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেনের এ চরম স্বল্পতার কারণেই নদীটিতে মাছ তো দূরের কথা, কোনো জলজ প্রাণীই আজ সেখানে টিকে থাকতে পারে না। বুড়িগঙ্গার করুণ কাহিনি এখানেই শেষ নয়, প্রভাবশালী মহলের লোভী নখড়ার নিচে পড়ে নদীর দুই তীর আজ সংকুচিত। কংক্রিটের মস্ত সব গুদাম আর অবৈধ স্থাপনা বুড়িগঙ্গাকে যেন একটি সরু খালে পরিণত করেছে।

বুড়িগঙ্গা শুধু একটি জলের ধারা নয়; এটি আমাদের ইতিহাস, আমাদের শিকড়। এ নদীকে বাঁচিয়ে রাখা মানে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা। লন্ডন শহর একসময় তাদের টেমস নদীকে মৃত ঘোষণা করেছিল। কিন্তু সুনির্দিষ্ট আইন, কঠোর নজরদারি আর সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে তারা সেই টেমসকেই ফিরিয়ে এনেছে তার হারানো সৌন্দর্যে। ফলে দেরি হলেও এখনো বুড়িগঙ্গা তো ফুরিয়ে যায়নি; সে শুধু একটু শ্বাস নিতে চাইছে। তার জন্য আজ প্রয়োজন সদিচ্ছার। এই দলিল মুছে যাওয়ার আগেই আমাদের সম্মিলিত ও কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে আগামী প্রজন্ম অন্তত গর্ব করে বলতে পারে— আমাদের রাজধানী বুড়িগঙ্গার তীরের এক গৌরবময় নগরী।

বুড়িগঙ্গাঢাকার ইতিহাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল