ঢাকার অলিগলিতে খুঁজলে মিলবে অজস্র নাম, যার আড়ালে লুকিয়ে আছে ৪০০ বছরের ইতিহাস। একটা সময় ছিল যখন এই শহরের রাস্তাগুলো চিনত সাহেবদের নামে, নবাবদের কীর্তিতে কিংবা সিনেমা হলের জৌলুশে; এখন অবস্থা এমন হয়েছে যে, সেই পুরনো নামগুলোই লোকমুখে রূপ বদলে হয়ে গেছে নগরবাসীর নিজস্ব সম্পত্তি। সেই বদলে যাওয়ার গল্প লিখেছেন শম্পা বিশ্বাস
‘ভাই, বীরউত্তম কে এম শফিউল্লাহ সড়ক যাব’— কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে কোনো রিকশাচালককে এই কথা বললে তিনি হয়তো হাঁ করে তাকিয়ে থাকবেন! কিন্তু যখনই বলবেন, ‘গ্রিন রোড যাব’— অমনি চ...