Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

গল্প-উপন্যাসে ঢাকা

অঞ্জন আচার্য
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪
গল্প-উপন্যাসে ঢাকা

গ্রাফিকস: আগামীর সময়

বাংলা কথাসাহিত্যে ঢাকা কেবল কোনো ইট-পাথরের জড় পটভূমি নয়, বরং এক জীবন্ত চরিত্র, স্মৃতির ঘরবাড়ি ও ইতিহাসের সাক্ষী। দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা মধ্যবিত্তের মনস্তাত্ত্বিক টানাপড়েন— শহরের প্রতিটি অলিগলি ও বুড়িগঙ্গার ঢেউয়ের আড়ালে জমা হয়ে আছে গল্প-উপন্যাসের নানা উপাদান। ঢাকার সেই বহুমাত্রিক রূপ ও বিবর্তন নিয়ে লিখেছেন অঞ্জন আচার্য

একটি শহর কেবল ইট-পাথরের শরীর নয়। তারও থাকে স্মৃতি, স্বপ্ন, ভয়, প্রেম, অভিমান, গন্ধ ও শব্দ। কোনো কোনো শহর তার নাগরিকের জীবনে এত গভীরভাবে মিশে যায় যে, একসময় শহর আর মানুষকে আলাদা করা যায় না। ঢাকা তেমনই এক শহর। তার গলি দিয়ে শুধু মানুষ হাঁটে না, হাঁটে ইতিহাস। তার নদীর জলে শুধু নৌকা ভাসে না, ভেসে থাকে হারিয়ে যাওয়া সময়। তার ব্যস্ত সড়কে শুধু যানবাহন আটকে থাকে না; আটকে থাকে মানুষের স্বপ্নও।

বাংলা কথাসাহিত্যে সেই ঢাকা কখনো পটভূমি, কখনো স্মৃতির শহর, কখনো রাজনৈতিক উত্তাপের কেন্দ্র, আবার কখনো নিজেই হয়ে ওঠে এক জীবন্ত চরিত্র। ষাট, সত্তর, আশি ও নব্বইয়ের দশক পেরিয়ে ঢাকার যে রূপান্তর, নানা স্তরে তার ছাপ ছড়িয়ে আছে গল্প-উপন্যাসের পাতায়।

মাহমুদুল হকের ‘জীবন আমার বোন’ আমাদের ফিরিয়ে নেয় মুক্তিযুদ্ধের আগের উত্তাল ঢাকায়। সেখানে রাজনীতি কেবল রাজপথে নেই; তা ঢুকে পড়ে মানুষের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও মনোজগতে। শহরের ওপর জমে ওঠা ইতিহাসের চাপ অনুভূত হয় সাধারণ মানুষের অস্বস্তি ও অপেক্ষার মধ্যেও। তার ‘কালো বরফ’-এ আবার ঢাকা হয়ে ওঠে স্মৃতির শহর। পুরান ঢাকা, লালবাগ, বুড়িগঙ্গা, দেশভাগ ও ব্যক্তিগত ইতিহাস মিলে সেখানে তৈরি হয় হারিয়ে যাওয়া সময়ের এক বিষণ্ণ মানচিত্র।

দেশভাগের পর নতুন শহরের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা পাওয়া যায় হাসান আজিজুল হকের ‘আগুনপাখি’তেও। অন্যদিকে শামসুদ্দীন আবুল কালামের ‘কাঞ্চনমালা’ আমাদের নিয়ে যায় বুড়িগঙ্গার পাড়ে, কোতোয়ালি ও সদরঘাটের মাঝিমাল্লা ও সাধারণ মানুষের জীবনে। তার ‘জায়গীরদার’ গল্পে দেখা যায় তৎকালীন ঢাকার মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের লজিং-সংস্কৃতি, যা একসময় ছিল শহরের সামাজিক জীবনের পরিচিত অনুষঙ্গ।

তারপর আসে একাত্তর। মুক্তিযুদ্ধ বদলে দেয় ঢাকার চেহারা। আর সেই বদলে যাওয়া শহরও প্রবেশ করে সাহিত্যে। হ‍ুমায়ূন আহমেদের ‘জোছনা ও জননীর গল্প’-এ অবরুদ্ধ ঢাকা যেন নিঃশ্বাস বন্ধ করে থাকা এক শহর। কারফিউ, আতঙ্ক, পাকিস্তানি বাহিনীর উপস্থিতি এবং প্রতিরোধের গোপন স্রোত তার অলিগলি ও রাজপথকে ভিন্ন অর্থ দেয়। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’-এও একাত্তরের সেই স্তব্ধতা, ভয় ও অন্ধকার নগরজীবন গভীরভাবে অনুভূত হয়।

স্বাধীনতার পর শহরটির শরীরে যুক্ত হয় অন্য এক ক্লান্তি। স্বপ্নের পাশে দাঁড়ায় হতাশা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও মধ্যবিত্তের মানসিক টানাপড়েন। শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ ও ‘পূর্বরাত্রি পূর্বদিন’ সেই পরিবর্তিত সময়ের মধ্যবিত্ত সমাজকে গভীরভাবে পাঠ করে। ‘অয়নান্ত’-এও ষাটের দশকের ঢাকাবাসীর জীবন, মানসিক রূপান্তর এবং বুড়িগঙ্গা-সদরঘাটের আবহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার ‘অপেক্ষা’সহ অন্যান্য রচনায় পাওয়া যায় নাগরিক জীবনের সংকটেরও ছায়া।

হ‍ুমায়ূন আহমেদের ঢাকা আবার অন্যরকম। ‘নন্দিত নরকে’ ও ‘শঙ্খনীল কারাগার’-এ মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, সম্পর্ক, ভাড়া বাসা ও পাড়া-মহল্লার ভেতর দিয়ে পাওয়া যায় এক চেনা শহর

দেশভাগ-পরবর্তী ঢাকার আরেকটি গুরুত্বপূর্ণ দলিল সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’। নতুন মধ্যবিত্ত সমাজের উত্থান, ভাষা আন্দোলন এবং পুরান ও নতুন ঢাকার ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিবর্তন সেখানে ইতিহাসের সঙ্গে ব্যক্তিজীবনকে যুক্ত করেছে। ‘হাঙর নদী গ্রেনেড’-এ মুক্তিযুদ্ধের বৃহত্তর বাস্তবতার পাশাপাশি আছে তৎকালীন রাজনৈতিক অস্থিরতার ছায়া। লেখকের ‘কাঁটাতারে প্রজাপতি’তে সামনে আসে নগরজীবনের আধুনিক জটিলতা ও মনস্তাত্ত্বিক টানাপড়েন।

ঢাকা যেন আরও শরীরী হয়ে ওঠে আখতারুজ্জামান ইলিয়াসের হাতে। আশির দশকে ‘চিলেকোঠার সেপাই’ প্রকাশিত হলেও এর পটভূমি ১৯৬৯-এর গণঅভ্যুত্থান। শাঁখারীবাজার, সদরঘাট, আরমানিটোলা ও পুরান ঢাকার মানুষের ভাষা, জীবনযাপন, ভিড় ও রাজনৈতিক উত্তাপ মিলিয়ে সেখানে ঢাকা নিজেই যেন ইতিহাসের একটি চরিত্র। তার গল্প ‘দুধভাতে উৎপাত’-এ কেরানীগঞ্জ ও বুড়িগঙ্গাপাড়ের শ্রমজীবী মানুষের জীবন এবং ‘তারা বিবি কপালপোড়া’য় পুরান ঢাকার অলিগলি ও মানুষের মনস্তত্ত্ব ধরা পড়ে আরও নিবিড়ভাবে।

শহীদুল জহিরের ঢাকা আরও রহস্যময়, আরও মায়াময়। ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’য় নারিন্দা, ভূতের গলি ও লক্ষ্মীবাজারের মতো স্থান শুধু ভৌগোলিক ঠিকানা নয়, ইতিহাসের স্মৃতিবাহী পরিসর। একটি সাধারণ ঘটনা, একটি ভাঙা স্যান্ডেল কিংবা একটি গলির ভেতর দিয়ে এর গল্প কখনো কখনো পৌঁছে যায় বৃহত্তর রাজনৈতিক বাস্তবতায়। ‘সে রাতে পূর্ণিমা ছিল’ এবং ‘ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প’-এর নানা লেখায় নাগরিক জীবন, স্মৃতি, গলি, ছাদ ও মানুষের মনোজগৎ মিশে যায় এক মায়াবাস্তব আবহে। তার ঢাকায় একটি ছোট গলিও কখনো হয়ে ওঠে ইতিহাসের বিশাল মঞ্চ।

হ‍ুমায়ূন আহমেদের ঢাকা আবার অন্যরকম। ‘নন্দিত নরকে’ ও ‘শঙ্খনীল কারাগার’-এ মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, সম্পর্ক, ভাড়া বাসা ও পাড়া-মহল্লার ভেতর দিয়ে পাওয়া যায় এক চেনা শহর। পরে হিমু ও মিসির আলির নানা অভিযাত্রায় নিউ মার্কেট, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, রিকশা ও যানজট আক্রান্ত রাতের ঢাকা পেয়েছে রহস্য, রসিকতা ও নিঃসঙ্গতার নতুন মাত্রা।

এ শহর তরুণদেরও। নীলক্ষেতের বইয়ের দোকান, মধুর ক্যান্টিন, রমনা পার্ক কিংবা ব্যস্ত মোড় হয়ে ওঠে প্রেম, আড্ডা, বেকারত্ব ও স্বপ্নের ঠিকানা। ইমদাদুল হক মিলনের ‘নূরজাহান’-এ গ্রাম ও ঢাকার সম্পর্ক, ও ‘রাধিকা’য় শাঁখারীবাজার ও তাঁতীবাজারের মানুষের জীবন এবং ‘কেমন আছ ঢাকা’য় ফুটে উঠেছে নব্বইয়ের তরুণদের চোখে শহরের প্রেম ও আড্ডা। মঈনুল আহসান সাবেরের ‘কয়েকটি নীল পদ্ম’, ‘প্রেম ও প্রতিশোধ’ ও ‘তিমির হনন’-এ নাগরিক একাকিত্ব, যানজট, যান্ত্রিকতা ও মধ্যবিত্তের বেঁচে থাকার লড়াই ধরা পড়ে।

পুরান ঢাকার সমাজ ও সংস্কৃতির অন্তরঙ্গ ছবি আঁকে রাবেয়া খাতুনের ‘বায়ান্ন গলির এক গলি’। ‘স্বপ্নের শহর ঢাকা’য় তার শৈশব-কৈশোরের চোখে দেখা শান্ত, গাছপালাঘেরা, বদলে যেতে থাকা ঢাকা শহর যেন হারিয়ে যাওয়া এক শহরের স্মৃতিচিত্র। শামসুর রাহমানের গদ্য ও স্মৃতিকথায় ফিরে আসে মাহুৎটুলী, আরমানিটোলা ও পুরান ঢাকার পুরনো জীবন। আর মুহম্মদ জাফর ইকবালের ‘ল্যাম্পপোস্টের নিচে’সহ নাগরিক গল্পগুলোতে দেখা যায় অন্য এক ঢাকা— জ্যামে আটকে থাকা, ফুটপাতের ভিড়ে চলতে থাকা, প্রতিদিনের ছোট ছোট মানুষের জীবন দিয়ে তৈরি এক শহর।

এদিকে আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’, ‘পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ’, ‘ওঙ্কার’ উপন্যাসগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশেষভাবে ফুটে উঠেছে ঢাকা শহর ও এর সমাজ-সংস্কৃতির রূপ। অন্যদিকে হুমায়ুন আজাদের উপন্যাসে ঢাকা শহর মূলত উঠে এসেছে অবক্ষয়, সামরিক শাসন, সামাজিক ও রাজনৈতিক যন্ত্রণা এবং নষ্ট রাজনীতির এক রূপক হিসেবে। এ ছাড়া কবি আলাউদ্দিন আল আজাদ, আবুল হাসান ও আবদুল মান্নান সৈয়দ গল্পে আছে এই শহরের কথা।

সাহিত্যের ঢাকা তাই একটিমাত্র ঢাকা নয়। ইলিয়াসের উত্তাল পুরান ঢাকা, শহীদুল জহিরের মায়াবাস্তব গলি, মাহমুদুল হকের স্মৃতিময় নগর, রাবেয়া খাতুনের হারানো শহর, হ‍ুমায়ূনের মধ্যবিত্তের পরিচিত মহল্লা, শওকত আলীর রাজনৈতিক সময়, মিলন ও সাবেরের তরুণদের শহর— সব মিলিয়ে তৈরি হয়েছে বহু মুখের এক রাজধানী।

ঢাকার ইতিহাসগল্প উপন্যাসে ঢাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল