Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

যদি

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:০৪
যদি

গ্রাফিকস: আগামীর সময়

আপনি ভাবুন— বুড়িগঙ্গার পাড়ে একসময় ছিল শান বাঁধানো ঘাট, ছিল অজু-গোসলের সুব্যবস্থা। নদীপাড়ের মসজিদগুলোয় যারা নামাজে যেতেন, তারা সেখানেই অজু করতেন। শিশুরা সাঁতার কেটে এপার থেকে ওপার যেত। ভাবছেন এটি নিছকই কল্পনা অথবা আমার বানানো গল্প? না এটি গল্প নয়।

আমার কিছু স্মৃতির সঙ্গেও নদীটি জড়িত। বুড়িগঙ্গা সেতু নির্মাণকালে ওখানে যেতাম, কেরানীগঞ্জের জিঞ্জিরা মাঠে খেলতাম। এরপর গোসল সারতাম বুড়িগঙ্গায়।

তাহলে আরও ভাবুন— একসময় বুড়িগঙ্গার পানি যে কতটা পরিষ্কার ছিল, মানুষ সেখানে গোসল করতেন। এখন সেই বুড়িগঙ্গার আশপাশে দাঁড়ালে নাককেও আলাদা করে সাহস দিতে হয়। পানি দেখে কি বোঝার কোনো উপায় আছে, এতে পানি নাকি ঢাকার সব আবর্জনার সম্মিলিত ঠিকানা! এখন নদীটির বুকে তাকালে মনে হয় সে নিজেই বলছে, ‘ভাই, আমাকে আর নদী বলে ডেকো না, আমি এখন ময়লার ডিপো।’

শুধু ময়লা-আবর্জনাই নয়, নদীও এখন সংকুচিত হয়ে এসেছে। দখলদাররা বুড়িগঙ্গাকে কতটা আপন করে নিয়েছে, তা নদীর কিনারে গেলেই বোঝা যায়। আপনি-আমি বুড়িগঙ্গার পাড়ে গেলে মরতে বসা নদীকে নিয়েই ভাবব। তবে একজন দখলদার? তিনি নদী দেখতে গেলে ভাববেন— ‘আহ! নদীর পাড় এত খালি পড়ে আছে কেন? কিছু একটা করা দরকার!’ তারপর একে একে দখল, স্থাপনা। বর্জ্য ফেলার মহোৎসব তো চলছেই। সব মিলিয়ে নদীটির অবস্থা এমন হয়েছে, তার পুরোনো ছবি দেখলে আজকের বুড়িগঙ্গা নিজেই হয়তো লজ্জা পাবে।

মাঝেমধ্যে আমার মাথায় একটি মজার ভাবনা আসে— এই যে বুড়িগঙ্গা এখনো বেঁচে আছে, এত অত্যাচারের পরও সে এখনো টিকে আছে— এটি কি বাংলাদেশের সবচেয়ে ধৈর্যশীল নদী?

তবে হাসির আড়ালে বিষয়টি অত্যন্ত ভয়ংকর। একটি নদী যখন ময়লার ভাগাড়ে পরিণত হয়, তখন কি শুধু নদী নষ্ট হয়? মানুষ কেন বুঝতে চায় না। নদী নষ্ট হলে নষ্ট হয় শহরের পরিবেশ, মানুষের স্বাস্থ্য ও ভবিষ্যৎ। আসলে কত দখলদারের মন নষ্ট হলে একটি নদী এভাবে নষ্ট হয়? আমরা বুড়িগঙ্গাকে নিয়ে আর কত স্মৃতিচারণ করব? এখন দরকার দখলমুক্ত, দূষণমুক্ত নদী ফিরিয়ে আনার যথাযথ উদ্যোগ। তাতে যদি আবার বলা যায়— ‘এই নদীতে একসময় গোসল করা যেত।’ এটি শুধু গল্প নয়। এটি শুধু কল্পনা নয়। শুধু বাস্তব।

বুড়িগঙ্গাশান বাঁধানো ঘাটবুড়িগঙ্গা সেতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!