আপনি ভাবুন— বুড়িগঙ্গার পাড়ে একসময় ছিল শান বাঁধানো ঘাট, ছিল অজু-গোসলের সুব্যবস্থা। নদীপাড়ের মসজিদগুলোয় যারা নামাজে যেতেন, তারা সেখানেই অজু করতেন। শিশুরা সাঁতার কেটে এপার থেকে ওপার যেত। ভাবছেন এটি নিছকই কল্পনা অথবা আমার বানানো গল্প? না এটি গল্প নয়।
আমার কিছু স্মৃতির সঙ্গেও নদীটি জড়িত। বুড়িগঙ্গা সেতু নির্মাণকালে ওখানে যেতাম, কেরানীগঞ্জের জিঞ্জিরা মাঠে খেলতাম। এরপর গোসল সারতাম বুড়িগঙ্গায়।
তাহলে আরও ভাবুন— একসময় বুড়িগঙ্গার পানি যে কতটা পরিষ্কার ছিল, মানুষ সেখানে গোসল করতেন। এখন সেই বুড়িগঙ্গার আশপ...