Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি)

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৫
কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি)

গ্রাহকদের আরও সহজ ও মানসম্মত সেবা দিতে কুমিল্লায় নতুন একটি গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন।

সম্প্রতি কুমিল্লা শহরের ঝাউতলায় হাইব্রিড এই সেন্টারের উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান, চট্টগ্রাম সার্কেল বিজনেস হেড ইমন কল্যাণ দত্ত এবং কুমিল্লা গ্রামীণফোন সেন্টারের পার্টনার সাইফুল মাহমুদ সুমন।

গ্রাহকদের বাড়তে থাকা চাহিদা মেটাতেই নতুন এই সেন্টারের যাত্রা। কুমিল্লার ঐতিহ্য ও স্বকীয়তা তুলে ধরতে সেন্টারের অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে টেরাকোটা দেয়াল, যার নকশা অনুপ্রাণিত হয়েছে এ অঞ্চলের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো থেকে। ফলে সেবা নিতে এসে গ্রাহকরা স্থানীয় সংস্কৃতির ছোঁয়া অনুভব করতে পারবেন। প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীরা এখানে গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনে সহায়তা ও সমাধান দেবেন।

একই ছাদের নিচে গ্রাহকরা পাবেন গ্রামীণফোনের সব ধরনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন, ডিভাইস ও আধুনিক পণ্য। প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় রেখে সেন্টারটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে সবকিছু সহজেই হাতের কাছে পাওয়া যায়।

উদ্বোধনকালে ফারহা নাজ জামান বলেন, “গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সেবাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করতে গ্রামীণফোন নিরন্তর কাজ করছে। ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ উদ্যোগের আওতায় আমরা শক্তিশালী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করে সারা দেশের গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরও উপভোগ্য করতে চাই। একই সঙ্গে তাদের নিরাপত্তা ও সুরক্ষাকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। কুমিল্লার নতুন এই সেন্টার সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে সেবা, ডিজিটাল সল্যুশন ও কাস্টমার সাপোর্ট এক জায়গায় পাওয়া যাবে। আমরা আশা করি, সেন্টারটি গ্রাহকদের কাছে আস্থার ঠিকানা হয়ে উঠবে। নিরাপদ ও আরও স্মার্ট ভবিষ্যৎ গড়তে গ্রামীণফোন সংযোগ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাবে।”

নতুন এই সেন্টার চালুর মাধ্যমে কুমিল্লায় গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস নেটওয়ার্ক আরও শক্তিশালী হলো। পাশাপাশি কোম্পানির নতুন নতুন সংযোগ ও ডিজিটাল সেবার সঙ্গে গ্রাহকদের পরিচয় করিয়ে দিতেও এটি ভূমিকা রাখবে।

গ্রামীনফোনকুমিল্লাসেবাস্মার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে