ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের লেনদেন সহজ ও নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক নির্দেশনায় জানানো হয়েছে এ তথ্য। এতে বলা হয়েছে, দেশের বাইরে সেবা রপ্তানির পর প্রথাগত রপ্তানি নথি ছাড়াও অর্থ গ্রহণ করতে পারবেন ফ্রিল্যান্সাররা। এখন এক্সপোর্ট ফর্মের পরিবর্তে প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ইমেইল, ইনভয়েসের মতো ডিজিটাল প্রমাণের ভিত্তিতেই অর্থ গ্রহণ করতে পারবেন তারা। সেবা রপ্তানির আয় থেকে ২০ হাজার ডলার পর্যন্ত অর্থ দেশে আনতে আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রয়োজন হবে না।...