Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্লোগান আছে সেবা নেই

রাকিব হাসান, মাদারীপুর
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩
স্লোগান আছে সেবা নেই

গ্রাফিকস: আগামীর সময়

‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’— পরিবার পরিকল্পনার আছে এমন স্লোগান, কিন্তু প্রয়োজনের সময় মিলছে না তাদের সেবা। মাদারীপুরের কালকিনিতে গর্ভবতী নারী ও জন্মনিয়ন্ত্রণে আগ্রহীদের অভিযোগ, পরামর্শের জন্য ফোন করেও সাড়া মেলে না স্বাস্থ্যকর্মীদের। এর ওপর দীর্ঘদিন ধরে সংকট জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধের। মাঠকর্মীদের যাতায়াত ভাতার বিল থেকে কমিশন কাটার অভিযোগও উঠেছে। যদিও তা অস্বীকার করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কালকিনির রমজানপুর এলাকার বাসিন্দা আকলিমা আক্তার প্রথমবার মা হতে চলেছেন। এ সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার কথা থাকলেও তাদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ। আকলিমা বলেন, ‘আমার এই প্রথম বেবি হবে। কিন্তু পরিবার পরিকল্পনার স্বাস্থ্যকর্মীরা এসে যে পরামর্শ দেবেন, তাদের আমরা পাই না। এখন তাদের ফোন করে জানতে চাইলে এ বিষয়ে পরে কথা বলতে বলা হয়।’

কালকিনির লামিয়া (২৩), মিনারা (২৮) ও দুলুফা (২৭) নামের কয়েকজন মায়ের সঙ্গেও কথা বলে জানা গেছে, তাদের কেউ কেউ পরিবার ছোট রাখতে আগ্রহী। কিন্তু প্রয়োজনের সময় পরামর্শ ও সহায়তা পেতে সমস্যায় পড়ছেন। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে কী করণীয়, সে বিষয়েও যথাযথ দিকনির্দেশনা না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

সেবাগ্রহীতাদের এসব অভিযোগের বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিদর্শিকা মাসুমা ইয়াসমিন বলেছেন, ‘আমাদের কয়েকটি ইউনিয়নে যেতে হয়, লোকবল কম। তাই প্রতিটি গ্রামে ওইভাবে সময় দেওয়া সম্ভব হয় না। আমরা প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে দেখি। প্রত্যেক অন্তঃসত্ত্বার কাছে আমাদের নম্বর দেওয়া আছে, আমরা সে অনুযায়ী তাদের সেবা দিই।’

এদিকে মাঠপর্যায়ে সেবা দিতে না পারার পেছনে যাতায়াত ভাতা নিয়ে জটিলতার কথা বলেছেন স্বাস্থ্য পরিদর্শিকা পারভিন আক্তার। তার অভিযোগ, টিএ/ডিএ বিল থেকে কমিশন কেটে নেওয়া হয়। এ কারণে মাঠে যাওয়া কমেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বন্দরে পাওনা টাকা চাওয়ায় হামলা, বৃদ্ধা নিহত

১৩ অক্টোবর ২০২৬

পারভিন আক্তার বলেছেন, ‘আমরা চেষ্টা করি গাইডলাইন দিতে। এখন আর তাদের কাছে যাওয়া সম্ভব নয়। আমাদের টিএ/ডিএ বিল নিয়ে ঝামেলা আছে। টিএ/ডিএ বিল থেকে কমিশন কেটে নেওয়া হয়। এ কারণে মাঠে কম যাওয়া হয়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। তিনি বলেছেন, কারও টিএ/ডিএ বিল এখান থেকে কাটা হয় না। অনলাইনের মাধ্যমে প্রত্যেকের কাছে বিলের টাকা চলে যায়।

পরিবার পরিকল্পনা সেবার গুরুত্বপূর্ণ অংশ হলো জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের নিয়মিত সরবরাহ। তবে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান দীর্ঘদিন ধরে এসব সামগ্রীর সংকট থাকার কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধের সংকট রয়েছে। মাঠকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরির কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, কেউ দায়িত্ব পালন না করলে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেবাগ্রহীতাদের অভিযোগ ও মাঠকর্মীর বক্তব্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমের মাঠপর্যায়ের সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে লোকবল ও সরবরাহ সংকটের কথা বলছে বিভাগ, অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের নিয়মিত না পাওয়ার অভিযোগ করছেন সেবাগ্রহীতারা। এর সঙ্গে যুক্ত হয়েছে যাতায়াত ভাতার বিল থেকে কমিশন কাটার অভিযোগ, যা সংশ্লিষ্ট কর্মকর্তা অস্বীকার করেছেন।

কালকিনির সেবাগ্রহীতাদের প্রত্যাশা, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধের সংকট দূর করার পাশাপাশি মাঠপর্যায়ে সেবার নিয়মিত তদারকি নিশ্চিত করা হবে। একই সঙ্গে টিএ/ডিএ বিল থেকে কমিশন কাটার অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে পরিবার পরিকল্পনার সেবা স্লোগানে সীমাবদ্ধ না থেকে মানুষের ঘরে পৌঁছায়।

অভিযোগসেবাকালকিনিস্লোগানপরিবার পরিকল্পনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি