‘দুটি সন্তানের বেশি নয়,
একটি হলে ভালো হয়’—
পরিবার পরিকল্পনার আছে এমন স্লোগান, কিন্তু
প্রয়োজনের সময় মিলছে না তাদের সেবা। মাদারীপুরের কালকিনিতে গর্ভবতী নারী ও
জন্মনিয়ন্ত্রণে আগ্রহীদের অভিযোগ, পরামর্শের
জন্য ফোন করেও সাড়া মেলে না স্বাস্থ্যকর্মীদের। এর ওপর দীর্ঘদিন ধরে সংকট
জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধের। মাঠকর্মীদের যাতায়াত ভাতার বিল থেকে কমিশন কাটার
অভিযোগও উঠেছে। যদিও তা অস্বীকার করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
কালকিনির রমজানপুর
এলাকার বাসিন্দা আকলিমা আক্তার প্রথমবার মা হতে চলেছেন। এ সম...