Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বিসিএস আন্দোলনের ভিডিও নিজেদের দাবি করে প্রচার আ.লীগের

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৯:৪৪
বিসিএস আন্দোলনের ভিডিও নিজেদের দাবি করে প্রচার আ.লীগের

ছবি: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খেলা শুরু নেমে গেছে মুজিব সৈনিকেরা’—এমন একটি দাবি করে একটি আন্দোলনের ভিডিও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে উপস্থিত জনতার মুখে ‘জয় বাংলা’ এবং জামায়াত-শিবির ও বিএনপিবিরোধী নানা স্লোগান শুনতে পাওয়া যায়।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওতে ব্যবহৃত অডিওটি সম্পাদিত। এটি আওয়ামী লীগের কোনো আন্দোলন বা স্লোগানের দৃশ্য নয়; বরং এটি ২০২৫ সালের নভেম্বর মাসে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সাধারণ বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের একটি পুরোনো চিত্র।

ফেসবুক পোস্ট ও দাবির বিবরণ

গত ১৬ জুলাই ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে এই ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে একাধিক ব্যক্তিকে ব্যানার হাতে আন্দোলন করতে দেখা যায়। সেখানে আন্দোলনকারীদের বলতে শোনা যায়, ‘বিএনপি ও জামায়াত-শিবিরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ একই সঙ্গে তাদের ‘জয় বাংলা’ বলেও স্লোগান দিতে দেখা যাচ্ছে। পরবর্তীতে ফেসবুকের আরও একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ থেকেও হুবহু একই দাবিতে ভিডিওটি পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হতে থাকে।


মূল ভিডিওর উৎস

ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে একাধিক কি-ফ্রেম নিয়ে আগামীর সময় ‘রিভার্স ইমেজ সার্চ’ করলে, মূলধারার সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’ (The Daily Star)-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৩ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ ব্লকেড করেছেন ৪৭তম বিসিএস লিখিত পরিক্ষার্থীরা’ শিরোনামের ওই মূল প্রতিবেদনের শুরুর অংশের সাথে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

উভয় ভিডিওতেই শাহবাগের ‘জুলাই ৩৬’ চত্বর, স্লোগান দেওয়া সাদা টি-শার্ট পরা ব্যক্তি এবং তাঁর পাশে থাকা নীল-সাদা ও হলুদ পোশাক পরা দুজনকে স্পষ্ট দেখা যায়। এছাড়া স্লোগানরত জনতার পেছনে থাকা মাইক লাগানো দুটি রিকশা এবং একাধিক ব্যানারও একদম একই রকম। তবে মূল ভিডিওর অডিও বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে আন্দোলনকারীরা পিএসসি (PSC)-কে লক্ষ্য করে ‘স্বৈরাচার’ বলে স্লোগান দিচ্ছিলেন। মূল ভিডিওর কোথাও জামায়াত-শিবির কিংবা বিএনপিবিরোধী কোনো স্লোগান বা ‘জয় বাংলা’ উচ্চারণ করতে শোনা যায়নি। অর্থাৎ, মূল অডিওটি পরিবর্তন করে সেখানে রাজনৈতিক স্লোগান জুড়ে দেওয়া হয়েছে।


বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের প্রকৃত প্রেক্ষাপট

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, ২০২৫ সালের অক্টোবর মাস থেকেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন পরীক্ষার্থীরা। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই ২০২৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু করার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার প্রতিবাদে সেদিনই (২৩ নভেম্বর) বিসিএস পরীক্ষার্থীরা শাহবাগে পুলিশের দেওয়া ব্যারিকেড বা ব্লকেড ভেঙে তীব্র আন্দোলন শুরু করেন। সংবাদমাধ্যমের ক্যামেরায় মূলত সেই দৃশ্যটিই ধারণ করা হয়েছিল।

সামগ্রিক তথ্য ও ভিডিওর উৎস বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘মুজিব সৈনিকেরা খেলায় নেমেছে’ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। ২০২৫ সালের নভেম্বর মাসে ৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে সাধারণ পরীক্ষার্থীদের শাহবাগ ব্লকেড ভাঙার একটি পুরোনো আন্দোলনের ভিডিওর মূল অডিও বিকৃত ও সম্পাদন করে, তাতে আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

মুজিব সৈনিকজামায়াতশিবিরবিএনপিবিরোধীস্লোগানআওয়ামী লীগআন্দোলনকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!