মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর এবার সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ১২টার পর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত পাঁচটি বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এসব ঘটনা ঘটে।ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। এ ছাড়া একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি...