Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালকিনি

সরকারি বরাদ্দে নয়, স্থানীয়দের হাতেই ফিরল ভাঙা কালভার্টের ‘প্রাণ’

মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৯:০৬
সরকারি বরাদ্দে নয়, স্থানীয়দের হাতেই ফিরল ভাঙা কালভার্টের ‘প্রাণ’

মানবিক উদ্যোগে আবারও সচল হতে শুরু করেছে বহুল ব্যবহৃত সড়ক, ছবি : আগামীর সময়

প্রায় তিন বছর ধরে ভাঙা একটি কালভার্ট দুই গ্রামের মানুষের দৈনন্দিন দুর্ভোগের ছবি হয়ে উঠেছিল। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হলেও মিলছিল না সমাধানের পথ। শেষ পর্যন্ত সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে এগিয়ে এলেন কয়েকজন সমাজসেবী। তাদের এই মানবিক উদ্যোগে আবারও সচল হতে শুরু করেছে বহুল ব্যবহৃত সেই সড়ক।

আজ রবিবার সকালে মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়নের ৯৩ নম্বর পূর্ব চর আইরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের ভাঙা কালভার্টে চলছিল সংস্কারকাজ। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যস্ত সময় পার করেন শ্রমিকরাও।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে অতিরিক্ত ভারবাহী অবৈধ মাহিন্দ্রা ট্রলি চলাচলের কারণে কালভার্টটির মাঝের অংশ ধসে পড়ে। এরপর থেকে উত্তর ও দক্ষিণ রমজানপুরের সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ এই অংশটি অচল হয়ে যায়। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। কালভার্টটি ভেঙে যাওয়ার পর অটোরিকশা, ভ্যান ও রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে হেঁটে পার হতে হতো পথচারীদের। সবচেয়ে বেশি কষ্টে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী, প্রবীণ ব্যক্তি এবং অসুস্থ রোগীরা।

স্থানীয় বাসিন্দা রনি হাওলাদার বললেন, কালভার্টটি ভেঙে যাওয়ার পর আমাদের দুর্ভোগের শেষ ছিল না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। রিকশা-ভ্যানও চলতে পারত না। অবশেষে স্থানীয় কয়েকজন নিজেদের অর্থায়নে এটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

সংস্কার কাজে অর্থায়নকারী সমাজসেবী রেজাউল ফকির ও আবু সাঈদ জানালেন, এটি কোনো প্রচার বা প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে করা হয়নি। প্রতিদিন শিশু, শিক্ষার্থী ও অসুস্থ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখে বিবেকের তাড়না থেকেই আমরা উদ্যোগ নিয়েছি। সমাজের সবাই যদি শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজের অবস্থান থেকে জনকল্যাণে এগিয়ে আসেন, তাহলে অনেক সমস্যারই দ্রুত সমাধান সম্ভব।

পথচারী ইব্রাহীম উল্লেখ করেন, এই উদ্যোগ শুধু একটি কালভার্ট সংস্কার নয়, মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। যারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বললেন, এলাকার লোকজনেরা একটা দৃষ্টান্ত উদাহরণ দিয়েছেন। তারা নিজের উদ্যোগে যে কাজটি করেছে এটা আসল প্রশংসনীয়।

সংস্কারকাজে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ এলাকার ছোট ছোট জনদুর্ভোগ দূর করতে এগিয়ে এলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন আরও দ্রুত হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক অংশগ্রহণই পারে একটি এলাকার বাস্তব পরিবর্তন আনতে।

সংস্কারকালকিনিকালভার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি