Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনা কতদূর যাবে, জানাল সুপারকম্পিউটার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৫:০৫
ব্রাজিল-আর্জেন্টিনা কতদূর যাবে, জানাল সুপারকম্পিউটার

চলতি উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দলগুলো এখন নকআউটের রোমাঞ্চে। বিশ্বসেরা দলগুলোর কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণে এবার মাঠে নেমেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি। তথ্য-উপাত্ত বিশ্লেষণে বিশ্বখ্যাত ‘অপটা সুপারকম্পিউটার’ নকআউটের লড়াইয়ে কার কতটুকু সম্ভাবনা, তার এক চমকপ্রদ পূর্বাভাস দিয়েছে।

সুপারকম্পিউটারের হিসেবে শেষ আটে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ডেটা অ্যানালিটিক্স মেশিনটি গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোতে ওঠা পর্যন্ত ১৬টি দলের মধ্যে ১৪টি দলের ফলাফল একদম নিখুঁতভাবে মেলাতে পেরেছে। এবার নকআউটের ভাগ্য নির্ধারণে সুপারকম্পিউটারটি প্রায় ১০ হাজার বার কৃত্রিম ম্যাচের সিমুলেশন চালিয়ে দলগুলোর সম্ভাবনার হার বের করেছে।

আরও পড়ুন

ব্রাজিল-নরওয়ে ম্যাচে এবারও আমেরিকান রেফারি

০৫ জুলাই ২০২৬

সুপারকম্পিউটারের গাণিতিক হিসাব অনুযায়ী, আজ রাতে মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৬৬.৪১ শতাংশ। বিপরীতে আর্লিং হালান্ডের নরওয়ের সম্ভাবনা মাত্র ৩৩.৫৯ শতাংশ।

অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনার সম্ভাবনা ব্রাজিলের চেয়েও বেশি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে আলবিসেলেস্তেরা স্পষ্ট ফেভারিট। আলফ্রেডো দি স্তেফানোদের উত্তরসূরিদের কোয়ার্টার ফাইনালে ওঠার পক্ষে রায় ৭৯.১৬ শতাংশ, যেখানে মিশরের সম্ভাবনা মাত্র ২০.৮৪ শতাংশ। মেশিনটির দেওয়া সবচেয়ে একপেশে ম্যাচের ভবিষ্যৎবাণী ছিল ফ্রান্স ও প্যারাগুয়ে ম্যাচকে ঘিরে (ফ্রান্স ৮৬.৬৮%, প্যারাগুয়ে ১৩.৩২%), যা ইতোমধ্যেই হুবহু সত্যি বলে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন

ম্যাচ শেষে যুদ্ধে মেতেছে ফ্রান্স-প্যারাগুয়ের গণমাধ্যম

০৫ জুলাই ২০২৬

অপটা সুপারকম্পিউটারের ১০ হাজার সিমুলেশন শেষে নকআউটের দলগুলোর কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। একনজরে দেখে নেওয়া যাক:

পর্তুগাল ৩৭.৭৮% বনাম স্পেন ৬২.২২%

যুক্তরাষ্ট্র ৫০.৯৫% বনাম বেলজিয়াম ৪৯.০৫%

মেক্সিকো ৪৫.৭৩% বনাম ইংল্যান্ড ৫৪.২৭%

সুইজারল্যান্ড ৪৩.০৫% বনাম কলম্বিয়া ৫৬.৯৫%

কানাডা ৩৪.৩০% বনাম মরক্কো ৬৫.৭০% (ইতিমধ্যেই মরক্কো কোয়ার্টারে)

আরও পড়ুন

এমবাপ্পের ঔদ্ধত্যে ফ্রান্স-প্যারাগুয়ে হাতাহাতি

০৫ জুলাই ২০২৬

সুপারকম্পিউটার ব্রাজিল-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও ভিন্ন এক গণনা নিয়ে হাজির হয়েছেন ব্রাজিলের এক বিখ্যাত পরিসংখ্যানবিদ, যাকে ‘বিশ্বকাপের জ্যোতিষী’ বলা হয়। অপটার ডেটার সাথে দ্বিমত পোষণ করে তিনি দাবি করেছেন, এবার ট্রফি উঁচিয়ে ধরার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। তার হিসাব অনুযায়ী, স্পেন হবে রানার্স-আপ এবং নেইমার-ভিনিসিউসের ব্রাজিল এবার সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

অন্য এক পরিসংখ্যানে গেটুলিও ভার্গাস ফাউন্ডেশনের স্কুল অব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স জানিয়েছে, স্পেনের এবার বিশ্বকাপ জেতার সম্ভাবনা ১৫.৫৭ শতাংশ এবং ব্রাজিলের সম্ভাবনা ৪.৬৮ শতাংশ। মাঠের ফুটবলে অবশ্য কোনো কম্পিউটার বা পরিসংখ্যানের হিসাব খাটে না। প্রযুক্তির এই ৬৬ বা ৭৯ শতাংশের জোরালো পূর্বাভাস সত্যি করে ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি শেষ আটে পা রাখতে পারে কি না, সেটাই দেখার।

ব্রাজিল-আর্জেন্টিনাসুপারকম্পিউটার২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি