Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪
যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অভিযুক্ত আবু সালেহ (৪৭)। ছবি: ডব্লিউভিএলটি৮

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রতারণার অভিযোগে বাংলাদেশি আবু সালেহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা পরিচয়ে পূর্ব টেনেসির এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে ৫১ হাজার ডলারের বেশি অর্থ নেওয়া হয়েছে। আরও ১৪ হাজার ডলার নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাতা ফাঁদে ধরা পড়েন সালেহ।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) টেনেসির ক্রসভিলের পিভাইন রোডে একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর পার্কিং লট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৪৭ বছরেরে সালেহ’র বসবাস জর্জিয়ার আটলান্টায়। বর্তমানে টেনেসিতে ২৬ লাখ ৫০ হাজার ডলারের বন্ডে কারাগারে রয়েছেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ভুক্তভোগীকে ফোন করে একজন ব্যক্তি দাবি করেন, তার সোশ্যাল সিকিউরিটি নম্বর বেহাত হয়েছে এবং কম্পিউটার হ্যাক করা হয়েছে। তার ব্যাংকের এক কর্মী সাইবার অপরাধীদের সহায়তা করছেন বলেও ওই ব্যক্তি দাবি করেন। এরপর নতুন ল্যাপটপ কেনা, কম্পিউটারে দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া এবং নিরাপদ অ্যাকাউন্ট খোলা পর্যন্ত অর্থ নিরাপদে রাখার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ নেওয়া হয় বলে অভিযোগ।

তদন্ত নথি অনুযায়ী, ভুক্তভোগী দুই দফায় ৫১ হাজার ডলারের বেশি অর্থ দেন। ২২ সেপ্টেম্বর টেনেসির ক্লিভল্যান্ডের একটি ওয়ালমার্টে একজন কুরিয়ারের হাতে ২৪ হাজার ডলার এবং পরদিন ২৩ সেপ্টেম্বর ক্রসভিলের একটি মোটেলে আরও ২৭ হাজার ডলার দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

ট্রাম্পের এক হুমকিতেই কুপোকাত ইউরোপ

০৪ অক্টোবর ২০২৬

এরপর আরও ১৪ হাজার ডলার চাওয়া হলে বিষয়টি কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের নজরে আসে। ২৮ সেপ্টেম্বর তদন্ত শুরু হয়। পরে ভুক্তভোগী ও টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনের সাইবার অপরাধ ইউনিটের সঙ্গে সমন্বয় করে তদন্তকারীরা ৩০ সেপ্টেম্বর পিভাইন রোডের ম্যাকডোনাল্ডসে একটি নকল প্যাকেট রেখে সালেহকে সেখানে আসতে বলেন। প্যাকেটটি নেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারসংক্রান্ত নথিতে সালেহকে বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে জর্জিয়ার আটলান্টা থেকে জারি হওয়া একটি বকেয়া পরোয়ানার কথাও উল্লেখ রয়েছে, যা একই ধরনের নগদ অর্থ সংগ্রহের ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর তদন্তকারীরা বিষয়টি ফেডারেল কর্তৃপক্ষকে জানিয়েছেন। আগামী সোমবার (৫ অক্টোবর) টেনেসির কাম্বারল্যান্ড কাউন্টি জেনারেল সেশনস কোর্টে সালেহকে হাজির করার কথা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কারাদণ্ডসহ আইন অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নেওয়া হতে পারে।

সূত্র: এমএসএন ডটকম, ডব্লিউভিএলটি৮

যুক্তরাষ্ট্রবাংলাদেশি গ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ