স্বাস্থ্য টিপস
ভুল ভঙ্গিতে ঘুমালে ঘাড়ে ব্যথা হয় কেন?
ডা. মামুন সরকার

গ্রাফিকস: আগামীর সময়
ঘুমানোর সময় শরীরের অবস্থান বা ভঙ্গি সঠিক না হলে ঘাড়ে ব্যথা হতে পারে। এর প্রধান কারণ হলো ঘুমের সময় ঘাড়ের স্বাভাবিক অবস্থান বা নিউট্রাল সার্ভিক্যাল অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাওয়া। এতে ঘাড়ের পেশি, জয়েন্ট ও আশপাশের নরম টিস্যুতে চাপ পড়ে। তাই ঘুমানোর সময় সঠিকভাবে বা সঠিক ভঙ্গিতে ঘুমের অভ্যাস করুন।
ঘুমের ভুল ভঙ্গির যেসব করণে ঘাড়ব্যথা হয়
- পেশিতে অতিরিক্ত চাপ: মাথা দীর্ঘক্ষণ একদিকে বাঁকানো বা ঘোরানো অবস্থায় থাকলে ঘাড়ের পেশিতে টান পড়ে
- পেশির সংকোচন: ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ ঘুমালে ঘাড়ের পেশিতে অনৈচ্ছিক সংকোচন হতে পারে। ফলে সকালে ঘাড় শক্ত লাগে এবং নড়াচড়া করতে ব্যথা হয়
- জয়েন্টে চাপ: অতিরিক্ত উঁচু বা নিচু বালিশ ব্যবহারে ঘাড়ের ছোট ছোট জয়েন্টে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়
- লিগামেন্টে টান: ঘাড় দীর্ঘক্ষণ অস্বাভাবিক অবস্থানে থাকলে আশপাশের লিগামেন্ট ও নরম টিস্যুতে টান লাগতে পারে
যেভাবে ঘুমালে ঘাড়ের ব্যথা কমবে
- চিত অথবা কাত হয়ে ঘুমান
- ঘাড় ও মাথা একই সরলরেখায় রাখুন
- মাঝারি উচ্চতার আরামদায়ক বালিশ ব্যবহার করুন
- উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন
লেখক : এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।



