Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বিউটি

মাটির স্পর্শে ত্বকের যত্ন

ফারিয়া এজাজ
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭
মাটির স্পর্শে ত্বকের যত্ন

মডেল: জিনিয়া নুসরাত। সাজ: শোভন মেকওভার।  ছবি: আশরাফুল আলম।

সাধারণ কাদার চেয়ে বরং ক্লে মাস্ক ব্যবহারে ত্বক হতে পারে সুস্থ ও সুন্দর। বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া এজাজ

সুস্থ ও সুন্দর ত্বক পেতে নিয়মিত ত্বকের সঠিক যত্ন নেওয়া জরুরি। কিন্তু প্রতিদিনের ধুলোবালি, রোদ, দূষিত আবহাওয়া ও ব্যস্ততার কারণে স্বাভাবিক উজ্জ্বলতা হারায় ত্বক। অনেক সময় মুখে অতিরিক্ত তেল জমে লোমকূপ বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ বা কালসিটে দাগ দেখা দেয়। এসব সমস্যা কমাতে ক্লে মাস্ক হতে পারে একটি সহজ ও কার্যকর সমাধান। এটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার এবং অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বককে সতেজ ও পরিষ্কার রাখতে সাহায্য করে।

ক্লে মাস্ক কী

এটি প্রাকৃতিক মাটি বা খনিজ উপাদান দিয়ে তৈরি একটি ফেস মাস্ক। এ মাটিতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল শোষণ করে। বাজারে বিভিন্ন ধরনের ক্লে মাস্ক পাওয়া যায়। এর মধ্যে কাওলিন, বেন্টোনাইট, ফ্রেঞ্চ গ্রিন এবং রেড ক্লে বেশি জনপ্রিয়। ত্বকের ধরন অনুযায়ী সঠিক মাস্ক বেছে নিলে ভালো ফল পাওয়া যায়।

উপকারিতা ও প্রয়োগ কৌশল

হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানান, ক্লে মাস্কের সঙ্গে পানির বদলে আলুর রস ব্যবহার করলে কার্যকরী ফল পাওয়া সম্ভব। এর ফলে ত্বকের যেকোনো ধরনের দাগ-ছোপ, রোদে পোড়াভাব এবং বলিরেখা দূর হওয়ার সম্ভাবনা বাড়ে। এ ছাড়া সারা দিনের ধুলোবালি, ঘাম ও দূষণের কারণে লোমকূপে যেসব ময়লা জমে যায়, সেগুলো পরিষ্কার করতে সাহায্য করে ক্লে মাস্ক। এর প্রয়োগে ত্বক সতেজ হয়ে ওঠে। যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত, তাদের জন্য এ মাস্ক বেশ উপকারী।

ত্বকের ধরন অনুযায়ী সঠিক মাস্ক বেছে নিলে ভালো ফল পাওয়া যায়

ক্লে পাউডারের সঙ্গে এক চা চামচ পুদিনা পাতা ও দুটি লবঙ্গের রস মিশিয়ে সেই পেস্ট মাসখানেক ব্যবহার করলে যেকোনো র‍্যাশ, ব্রণ অনেকটাই সেরে যায়। ক্লে মাস্ক ত্বকের মৃত কোষ দূর করতেও উপকারী। এর ব্যবহারে ত্বক আগের তুলনায় আরও পরিষ্কার, মসৃণ ও উজ্জ্বল দেখায়।

বলিরেখা দূর করতে ক্লে মাস্কের সঙ্গে একটি ডিমের কুসুম ও কয়েক ফোঁটা গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করা যেতে পারে। এ পেস্ট সপ্তাহে তিন-চার দিন প্রয়োগ করলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না। তা ছাড়া মাস্কটির নিয়মিত ব্যবহার ত্বককে বেশ টানটান করে তোলে। মাস্ক পরিষ্কারের সময় মুখে প্রথমে কুসুম গরম পানি এবং আলতোভাবে আইস কিউব ব্যবহার করা ভালো।

কোন ত্বকের জন্য কোন মাস্ক

তৈলাক্ত ত্বক: বেন্টোনাইট বা ফ্রেঞ্চ গ্রিন ক্লে ভালো কাজ করে।

শুষ্ক ও সংবেদনশীল ত্বক: কাওলিন ক্লে তুলনামূলক মৃদু, তাই এটি ব্যবহার করা ভালো।

মিশ্র ত্বক: কাওলিন বা বেন্টোনাইট— এ দুয়ের যেকোনো একটি ব্যবহার করা যেতে পারে।

নিস্তেজ ত্বক: এমন ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে রেড ক্লে সাহায্য করে।

মনে রাখুন

সপ্তাহে এক বা দুবার ক্লে মাস্ক ব্যবহার করাই যথেষ্ট। মাস্ক পুরোপুরি শক্ত হয়ে যাওয়া পর্যন্ত মুখে রাখবেন না; এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। নতুন কোনো ক্লে মাস্ক ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে সামান্য প্রলেপ দিয়ে পরীক্ষা করে নিন। ত্বকে কাটা, ঘা বা অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্লে মাস্ক ব্যবহার করা বারণ। মাস্ক ব্যবহারের পর পর্যাপ্ত পানি পান এবং দিনের বেলা বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন।

ব্যবহারবিধি

  • প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
  • এরপর পাতলা একটি পেস্ট বানিয়ে পুরো মুখে প্রলেপ দিন।
  • চোখ ও ঠোঁটের চারপাশে মাস্ক লাগাবেন না।
  • ১০-১৫ মিনিট অপেক্ষা করুন।
  • মাস্ক হালকা শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • শেষে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


মাটিত্বকের যত্নক্লে মাস্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম