ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলোয় বড় হওয়া অনেক তরুণের কাছে বন্দুক নতুন কিছু নয়। কেউ লড়েছেন হুতি আন্দোলনের হয়ে। কেউ ইয়েমেন সরকারের পক্ষে, আবার কেউ সংযুক্ত আরব আমিরাত সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে। বছরের পর বছর যুদ্ধ, দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে কাটতে কাটতে তাদের জীবনে মৃত্যুভয়ও যেন একসময় স্বাভাবিক হয়ে গে...