Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ছাত্রদল নেতাকে’ চেনেনি পুলিশ, তাই থানার সামনে মশাল মিছিল

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬
‘ছাত্রদল নেতাকে’ চেনেনি পুলিশ, তাই থানার সামনে মশাল মিছিল

মশাল মিছিল

রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই তরুণ। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। এক ছাত্রদল নেতাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরছেন বলে জানান তারা। ছাত্রদল নেতার পরিচয় দেওয়ার পরেও ‘তাকে চেনেন না’ জানিয়ে তল্লাশি চালায় টহল পুলিশ। এই আচরণকে ‘হয়রানি’ দাবি করে ঘটনার তিন দিন পর থানার সামনে মশাল মিছিল করেছে একদল যুবক। 

জেলা ছাত্রদল অবশ্য বলছে, নেতা পরিচয় দেওয়া ওই যুবক এই সংগঠনের কেউ নন। 

ঘটনাটি রাজশাহীর। গতকাল মঙ্গলবার রাতে দারুশায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে হয় মিছিলটি। এর নেতৃত্বে ছিলেন সাদমান সাকিব নামের এক যুবক। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী বলে দাবি করেছেন।

সাদমান জানালেন, ঘটনার সূত্রপাত গত ২৮ আগস্ট রাতে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে মধ্যরাতে তার দুই কর্মী নাজমুল ও রেফাজুল তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে শিশাপাড়া ঈদগাহের সামনে কর্ণহার থানার পুলিশের একটি দল তাদেরকে থামায়।

সাদমানের অভিযোগ, সেখানে উজ্জ্বল নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল ও রেফাজুলকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হয়রানি করেন। 

‘পুলিশকে জানানো হয়েছিল, তারা আমাকে বাসায় নামিয়ে দিয়ে ফিরছেন। এরপরেও তল্লাশির নামে তাদেরকে হয়রানি করা হয় এবং আমাকে নিয়ে কটূক্তি করা হয়’- বললেন তিনি।

আরও পড়ুন

বরযাত্রার গাড়ি থামিয়ে নববধূকে ‘তুলে নিলেন’ ছাত্রদল কর্মী

৩১ আগস্ট ২০২৬


মশাল মিছিল শেষে থানার সামনে সমাবেশে বক্তব্যে সাদমান বলেছেন, ‘বয়স কম দেখে আমাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। সন্দেহ হলে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু পুলিশের আচরণ খারাপ ছিল।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন বলেছেন, ‘সাদমান সাকিব বর্তমানে ছাত্রদলের সঙ্গে জড়িত নয়, এতটুকু আমি বলতে পারি। তবে অন্য কোনো সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত কি না- আমার জানা নেই।’

আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, থানার সামনে মশাল মিছিল ও সমাবেশের ভিডিও তিনি দেখেছেন। পরে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

পুলিশের আত্মবিশ্বাস ফিরে পেতে সময় লাগবে

০১ সেপ্টেম্বর ২০২৬

তিনি বলেছেন, ‘সাদমানের দুই কর্মী রাত ১টার পর মোটরসাইকেলে ফিরছিলেন। টহল পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা জানান, সাদমান সাকিবকে বাসায় নামিয়ে দিয়ে ফিরছেন।’

‘জিজ্ঞাসাবাদের সময় এএসআই উজ্জ্বল বলেছেন, তিনি সাদমান সাকিবকে চেনেন না। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই পরে থানার সামনে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে’- যোগ করেন তিনি।

ঘটনাটি খতিয়ে দেখা হবে জানিয়ে আরএমপির মুখপাত্র বললেন, ‘একজন রাজনৈতিক কর্মীকে পুলিশ চিনবে কি না- এমন একটি ছোট ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভে। অভিযোগটি এখন তদন্তের অপেক্ষায়। পুলিশের আচরণে কোনো ধরনের অনিয়ম হয়েছিল কি না, নাকি এটি ছিল পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের অংশ খোঁজখবরের পরই তা স্পষ্ট হবে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশছাত্রদলমশাল মিছিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise