রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই তরুণ। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। এক ছাত্রদল নেতাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরছেন বলে জানান তারা। ছাত্রদল নেতার পরিচয় দেওয়ার পরেও ‘তাকে চেনেন না’ জানিয়ে তল্লাশি চালায় টহল পুলিশ। এই আচরণকে ‘হয়রানি’ দাবি করে ঘটনার তিন দিন পর থানার সামনে মশাল মিছিল করেছে একদল যুবক। জেলা ছাত্রদল অবশ্য বলছে, নেতা পরিচয় দেওয়া ওই যুবক এই সংগঠনের কেউ নন। ঘটনাটি রাজশাহীর। গতকাল মঙ্গলবার রাতে দারুশায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে হয় মিছি...