সিলেট, কুড়িগ্রাম ও হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিল থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি শুরু করে শাহবাগ হয়ে আবার বাংলামোটর এসে শেষ হয়মিছিলে 'চাঁদা লাগলে চাঁদা নে, আতিকের চোখ ফিরিয়ে দে', 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও', 'দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত', 'হবিগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই', প্রভৃতি স্লোগান দেয়...